শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১৮০
সূরা আল-'ইমরান, আয়াত ১৮০ (৩:১৮০) - শব্দে শব্দে অর্থ
وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ يَبْخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا۟ بِهِۦ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
শব্দে শব্দে অর্থ
- وَلَاএবং না (যেন)And (let) not
- يَحْسَبَنَّতারা মনে করেthink
- ٱلَّذِينَযারাthose who
- يَبْخَلُونَকৃপণতা করেwithhold
- بِمَآযাof what
- ءَاتَىٰهُمُতাদের দিয়েছেন(has) given them
- ٱللَّهُআল্লাহAllah
- مِنমধ্য হতেof
- فَضْلِهِۦতাঁর অনুগ্রহেরHis Bounty
- هُوَতা(that) it
- خَيْرًۭاকল্যাণ(is) good
- لَّهُم ۖতাদের জন্যfor them
- بَلْবরংNay
- هُوَতাit
- شَرٌّۭঅকল্যাণ(is) bad
- لَّهُمْ ۖতাদের জন্যfor them
- سَيُطَوَّقُونَতাদের (গলায়) বেড়ি পরানো হবেTheir necks will be encircled
- مَاযা(with) what
- بَخِلُوا۟তারা কৃপণতা করেছেthey withheld
- بِهِۦতার[with it]
- يَوْمَদিনে(on the) Day
- ٱلْقِيَـٰمَةِ ۗকিয়ামাতের(of) [the] Resurrection
- وَلِلَّهِএবং আল্লাহরই জন্যAnd for Allah
- مِيرَٰثُসত্ত্বাধিকার(is the) heritage
- ٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীর(of) the heavens
- وَٱلْأَرْضِ ۗও পৃথিবীরand the earth
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- بِمَاসে সম্পর্কে যাwith what
- تَعْمَلُونَতোমরা কাজ করছyou do
- خَبِيرٌۭখুবই অবহিত(is) All-Aware
অনুবাদ
আর আল্লাহ যাদেরকে স্বীয় অনুগ্রহে কিছু দান করেছেন তদ্বিষয়ে যারা কার্পণ্য করে তারা যেন এরূপ ধারণা না করে যে, ওটা তাদের জন্য কল্যাণকর; বরং ওটা তাদের জন্য ক্ষতিকর; তারা যে বিষয়ে কৃপণতা করেছে উত্থান দিনে ওটাই তাদের কন্ঠ-নিগড় হবে; এবং আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের স্বত্বাধিকারী এবং যা তোমরা করছ আল্লাহ তদ্বিষয়ে পূর্ণ খবর রাখেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পন্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে। বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পন্য করে সে সমস্ত ধন-সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ী বানিয়ে পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও যমীনের পরম সত্ত্বাধিকারী। আর যা কিছু তোমরা কর; আল্লাহ সে সম্পর্কে জানেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যারা কার্পণ্য করে ঐ জিনিষের মধ্যে, যা আল্লাহ্ তাদেরকে আপন করুণায় দান করেছেন, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে; বরং সেটা তাদের জন্য অকল্যাণকর। তারা যেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছিলো অদূর ভবিষ্যতে, ক্বিয়ামতের দিন সেগুলো তাদের গলার শৃংখল হবে এবং আল্লাহ্ই স্বত্বাধিকারী আসমানসমূহ ও যমীনের আর আল্লাহ্ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And let not those who [greedily] withhold what Allāh has given them of His bounty ever think that it is better for them. Rather, it is worse for them. Their necks will be encircled by what they withheld on the Day of Resurrection. And to Allāh belongs the heritage of the heavens and the earth. And Allāh, of what you do, is [fully] Aware.
Saheeh International