শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১৮৭
সূরা আল-'ইমরান, আয়াত ১৮৭ (৩:১৮৭) - শব্দে শব্দে অর্থ
وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمْ وَٱشْتَرَوْا۟ بِهِۦ ثَمَنًا قَلِيلًا ۖ فَبِئْسَ مَا يَشْتَرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَإِذْএবং (স্মরণ কর) যখনAnd when
- أَخَذَনিয়েছিলেনtook
- ٱللَّهُআল্লাহAllah
- مِيثَـٰقَপ্রতিশ্রুতিa Covenant
- ٱلَّذِينَ(তাদের থেকে) যাদেরকে(from) those who
- أُوتُوا۟দেয়া হয়েছিলwere given
- ٱلْكِتَـٰبَকিতাবthe Book
- لَتُبَيِّنُنَّهُۥ''তা অবশ্যই তোমরা প্রচার করবেYou certainly make it clear
- لِلنَّاسِলোকদের জন্যto the mankind
- وَلَاএবং নাand (do) not
- تَكْتُمُونَهُۥতোমরা গোপন করবে তাconceal it
- فَنَبَذُوهُঅতঃপর তারা ফেলে দিল তাThen they threw it
- وَرَآءَপিছনেbehind
- ظُهُورِهِمْতাদের পিঠের (অর্থাৎ অগ্রাহ্য করল)their backs
- وَٱشْتَرَوْا۟এবং তারা ক্রয় করলand they exchanged
- بِهِۦতা দিয়ে[with] it
- ثَمَنًۭاমূল্যের (জিনিস)(for) a price
- قَلِيلًۭا ۖঅতি অল্পlittle
- فَبِئْسَঅতএব কত নিকৃষ্টAnd wretched
- مَاযা(is) what
- يَشْتَرُونَতারা ক্রয় করেthey purchase
অনুবাদ
আর আল্লাহ যখন যাদেরকে গ্রন্থ প্রদান করা হয়েছে তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে, তারা নিশ্চয়ই এটি লোকদের মধ্যে ব্যক্ত করবে এবং তা গোপন করবেনা; কিন্তু তারা ওটা তাদের পশ্চাতে নিক্ষেপ করল এবং ওটা অল্প মূল্যে বিক্রি করল। অতএব তারা যা ক্রয় করেছিল তা নিকৃষ্টতর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে, তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনা-বেচা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এ বেচা-কেনা।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং স্মরণ করুন, যখন আল্লাহ্ অঙ্গীকার গ্রহণ করেছেন তাদের নিকট থেকে, যাদেরকে কিতাব দেয়া হয়েছে (এ মর্মে) যে, ‘তোমরা নিশ্চয় সেটা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং গোপন করবে না।’ অতঃপর তারা সেটাকে আপন পৃষ্ঠপেছনে নিক্ষেপ করেছে এবং সেটার পরিবর্তে হীন মূল্য গ্রহণ করেছে। সুতরাং কতোই মন্দ খরিদ্দারী!
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [mention, O Muḥammad], when Allāh took a covenant from those who were given the Scripture, [saying], "You must make it clear [i.e., explain it] to the people and not conceal it." But they threw it away behind their backs and exchanged it for a small price. And wretched is that which they purchased.
Saheeh International