শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১৯৩
সূরা আল-'ইমরান, আয়াত ১৯৩ (৩:১৯৩) - শব্দে শব্দে অর্থ
رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِى لِلْإِيمَـٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا ۚ رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ
শব্দে শব্দে অর্থ
- رَّبَّنَآহে আমাদের রবOur Lord
- إِنَّنَاআমরা নিশ্চয়indeed we
- سَمِعْنَاআমরা শুনেছি[we] heard
- مُنَادِيًۭاএকজন আহ্বানকারীকেa caller
- يُنَادِىআহ্বান করতেcalling
- لِلْإِيمَـٰنِঈমানের দিকেto the faith
- أَنْ(এ বলে) যেthat
- ءَامِنُوا۟''তোমরা ঈমান আনBelieve
- بِرَبِّكُمْতোমাদের রবের প্রতি''in your Lord
- فَـَٔامَنَّا ۚফলে আমরা ঈমান এনেছিso we have believed
- رَبَّنَاহে আমাদের রবOur Lord
- فَٱغْفِرْঅতএব মাফ করso forgive
- لَنَاআমাদের জন্যfor us
- ذُنُوبَنَاআমাদের অপরাধগুলোকেour sins
- وَكَفِّرْও দুর করand remove
- عَنَّاআমাদের থেকেfrom us
- سَيِّـَٔاتِنَاআমাদের দোষত্রুটিour evil deeds
- وَتَوَفَّنَاএবং আমাদের মৃত্যু দাওand cause us to die
- مَعَসাথেwith
- ٱلْأَبْرَارِনেক লোকদেরthe righteous
অনুবাদ
হে আমাদের রাব্ব! নিশ্চয়ই আমরা এক আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে শুনেছিলাম যে, তোমরা স্বীয় রবের প্রতি বিশ্বাস স্থাপন কর; আমরা বিশ্বাস স্থাপন করেছি; হে আমাদের রাব্ব! অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন ও আমাদের সকল দোষক্রটি দূর করুন এবং পুন্যবানদের সাথে আমাদের মৃত্যু দান করুন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে আমাদের রব! আমরা এক আহ্বানকারীকে (এরূপ আহ্বান করতে) শুনেছি, যিনি ঈমান আনার জন্য আহ্বান করেন, ‘আপন রবের উপর ঈমান আনো।’ সুতরাং আমরা ঈমান এনেছি। হে আমাদের রব! সুতরাং আমাদের গুনাহ্ ক্ষমা করে দাও এবং আমাদের মন্দ কাজগুলো নিশ্চিহু করে দাও! আর আমাদের মৃত্যু নেক্কারদের সাথে করো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Our Lord, indeed we have heard a caller [i.e., Prophet Muḥammad (ﷺ)] calling to faith, [saying], 'Believe in your Lord,' and we have believed. Our Lord, so forgive us our sins and remove from us our misdeeds and cause us to die among the righteous.
Saheeh International
এই আয়াতে আছে কুরআনের দোয়া: গুনাহ মাফ ও নেককারদের সাথে মৃত্যু