শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ১৯৯
সূরা আল-'ইমরান, আয়াত ১৯৯ (৩:১৯৯) - শব্দে শব্দে অর্থ
وَإِنَّ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ لَمَن يُؤْمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْكُمْ وَمَآ أُنزِلَ إِلَيْهِمْ خَـٰشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ ثَمَنًا قَلِيلًا ۗ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ ۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
শব্দে শব্দে অর্থ
- وَإِنَّএবং নিশ্চয়And indeed
- مِنْমধ্যেamong
- أَهْلِআহলি(the) People
- ٱلْكِتَـٰبِকিতাবদের (এমনও আছে)(of) the Book
- لَمَنঅবশ্যই যে(are those) who
- يُؤْمِنُঈমান আনেbelieve
- بِٱللَّهِআল্লাহ্র উপরin Allah
- وَمَآএবং যাand what
- أُنزِلَনাযিল হয়েছেwas revealed
- إِلَيْكُمْতোমাদের প্রতিto you
- وَمَآযা এবংand what
- أُنزِلَনাযিল হয়েছেwas revealed
- إِلَيْهِمْতাদের প্রতিto them
- خَـٰشِعِينَবিনয়ী হয়েhumbly submissive
- لِلَّهِআল্লাহর জন্যto Allah
- لَاনাNot
- يَشْتَرُونَতারা ক্রয় করে(do) they exchange
- بِـَٔايَـٰتِআয়াতের বিনিময়ে[with] (the) Verses
- ٱللَّهِআল্লাহ্র(of) Allah
- ثَمَنًۭاমূল্যের (জিনিস)(for) a price
- قَلِيلًا ۗসামান্যlittle
- أُو۟لَـٰٓئِكَঐসব লোকThose
- لَهُمْতাদের জন্য (রয়েছে)for them
- أَجْرُهُمْতাদের প্রতিফলtheir reward
- عِندَকাছে(is) with
- رَبِّهِمْ ۗতাদের রবেরtheir Lord
- إِنَّনিশ্চয়Indeed
- ٱللَّهَআল্লাহAllah
- سَرِيعُত্বরিত(is) swift
- ٱلْحِسَابِহিসাব গ্রহণকারী(in taking) the account
অনুবাদ
এবং নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে এরূপ লোকও রয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছিল তদ্বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর সম্মুখে বিনয়াবনত থাকে। যারা অল্প মূল্যে আল্লাহর নিদর্শনাবলী বিক্রি করেনা তাদেরই জন্য তাদের রবের নিকট প্রতিদান রয়েছে; নিশ্চয়ই আল্লাহ সত্ত্বর হিসাব গ্রহণকারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যা কিছু তোমার উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর, আল্লাহর সামনে বিনয়াবনত থাকে এবং আল্লার আয়াতসমুহকে স্বল্পমুল্যের বিনিময়ে সওদা করে না, তারাই হলো সে লোক যাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদের পালনকর্তার নিকট। নিশ্চয়ই আল্লাহ যথাশীঘ্র হিসাব চুকিয়ে দেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং নিশ্চয় কিছু সংখ্যক কিতাবী এমন রয়েছে, যারা আল্লাহ্র উপর ঈমান আনে আর সেটার উপরও, যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে, তাদের অন্তর আল্লাহ্র সম্মুখে বিনয়াবনত, আল্লাহ্র আয়াতসমূহের পরিবর্তে হীন মূল্য গ্রহণ করে না। এরা ঐসব লোক, যাদের সাওয়াব তাদের রবের নিকট রয়েছে; এবং আল্লাহ্ সহসা হিসাব গ্রহণকারী।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And indeed, among the People of the Scripture are those who believe in Allāh and what was revealed to you and what was revealed to them, [being] humbly submissive to Allāh. They do not exchange the verses of Allāh for a small price. Those will have their reward with their Lord. Indeed, Allāh is swift in account.
Saheeh International