শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ২৪
সূরা আল-'ইমরান, আয়াত ২৪ (৩:২৪) - শব্দে শব্দে অর্থ
ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًا مَّعْدُودَٰتٍ ۖ وَغَرَّهُمْ فِى دِينِهِم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
শব্দে শব্দে অর্থ
- ذَٰلِكَএটাThat
- بِأَنَّهُمْএজন্য যে(is) because they
- قَالُوا۟তারা বলেsay
- لَن''কক্ষনো নাNever
- تَمَسَّنَاআমাদের স্পর্শ করবেwill touch us
- ٱلنَّارُআগুনthe Fire
- إِلَّآতবে (যদি করেও)except
- أَيَّامًۭاকয়েকদিন (মাত্র)(for) days
- مَّعْدُودَٰتٍۢ ۖসীমিত,''numbered
- وَغَرَّهُمْআর তাদেরকে ধোঁকা দিয়েছেAnd deceived them
- فِىব্যাপারেin
- دِينِهِمতাদের দ্বীনেরtheir religion
- مَّا(তাই) যাwhat
- كَانُوا۟করছিলthey were
- يَفْتَرُونَতারা উদ্ভাবনinventing
অনুবাদ
এটা এ জন্য যে, তারা বলেঃ নির্দিষ্ট সংখ্যক দিন ব্যতীত জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবেনা; এবং তারা যা স্থির করেছে, তাদের ধর্ম বিষয়ে ওটা তাদেরকে প্রতারিত করেছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তা এজন্য যে, তারা বলে থাকে যে, দোযখের আগুন আমাদের স্পর্শ করবে না; তবে সামান্য হাতে গোনা কয়েকদিনের জন্য স্পর্শ করতে পারে। নিজেদের উদ্ভাবিত ভিত্তিহীন কথায় তারা ধোকা খেয়েছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এ দুঃসাহস তাদের এ জন্য হলো যে, তারা বলে, ‘অবশ্যই আমাদেরকে আগুন স্পর্শ করবে না, কিন্তু (হাতে গোনা) দিন কতেক’ এবং তাদের ধর্মের মধ্যে তাদেরকে ধোকা দিয়েছিলো সেই মিথ্যা, যা তারা রচনা করছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
That is because they say, "Never will the Fire touch us except for [a few] numbered days," and [because] they were deluded in their religion by what they were inventing.
Saheeh International