শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ৭
সূরা আল-'ইমরান, আয়াত ৭ (৩:৭) - শব্দে শব্দে অর্থ
هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ عَلَيْكَ ٱلْكِتَـٰبَ مِنْهُ ءَايَـٰتٌ مُّحْكَمَـٰتٌ هُنَّ أُمُّ ٱلْكِتَـٰبِ وَأُخَرُ مُتَشَـٰبِهَـٰتٌ ۖ فَأَمَّا ٱلَّذِينَ فِى قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَـٰبَهَ مِنْهُ ٱبْتِغَآءَ ٱلْفِتْنَةِ وَٱبْتِغَآءَ تَأْوِيلِهِۦ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُ ۗ وَٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ
শব্দে শব্দে অর্থ
- هُوَতিনিই (সেই সত্তা)He
- ٱلَّذِىٓযিনি(is) the One Who
- أَنزَلَঅবতীর্ণ করেছেনrevealed
- عَلَيْكَতোমার উপরto you
- ٱلْكِتَـٰبَকিতাবthe Book
- مِنْهُতাতে কিছু আছেof it
- ءَايَـٰتٌۭআয়াতসমূহ(are) Verses
- مُّحْكَمَـٰتٌমুহকাম (সুদৃঢ়)absolutely clear
- هُنَّসেগুলোthey (are)
- أُمُّজননী (মূল অংশ)the foundation
- ٱلْكِتَـٰبِকিতাবের(of) the Book
- وَأُخَرُএবং অন্যগুলোand others
- مُتَشَـٰبِهَـٰتٌۭ ۖমুতাশাবিহ (রূপক সদৃশ)(are) allegorical
- فَأَمَّاসুতরাংThen as for
- ٱلَّذِينَযারাthose
- فِىমধ্যে (আছে)in
- قُلُوبِهِمْতাদের অন্তরেtheir hearts
- زَيْغٌۭবক্রতা(is) perversity
- فَيَتَّبِعُونَফলে তারা অনুসরণ করে[so] they follow
- مَا(তার) যাwhat
- تَشَـٰبَهَমুতাশাবিহাতের ফলে (রূপক অর্থ দেয়)(is) allegorical
- مِنْهُতার মধ্যেof it
- ٱبْتِغَآءَঅনুসন্ধানেseeking
- ٱلْفِتْنَةِফেতনা(বিরোধ)[the] discord
- وَٱبْتِغَآءَএবং অনুসন্ধানেand seeking
- تَأْوِيلِهِۦ ۗতার ব্যখ্যাits interpretation
- وَمَاএবং নাAnd not
- يَعْلَمُকেউ জানেknows
- تَأْوِيلَهُۥٓতার ব্যখ্যাits interpretation
- إِلَّاছাড়াexcept
- ٱللَّهُ ۗআল্লাহAllah
- وَٱلرَّٰسِخُونَএবং (যারা) সুগভীরAnd those firm
- فِىব্যাপারেin
- ٱلْعِلْمِজ্ঞানের[the] knowledge
- يَقُولُونَতারা বলেthey say
- ءَامَنَّاআমরা বিশ্বাস করেছিWe believe
- بِهِۦতার উপরin it
- كُلٌّۭসবই (এসেছে)All
- مِّنْথেকে(is)
- عِندِনিকটfrom
- رَبِّنَا ۗআমাদের রবেরour Lord
- وَمَاএবং নাAnd not
- يَذَّكَّرُশিক্ষা নেয় (তা হতে)will take heed
- إِلَّآএছাড়াexcept
- أُو۟لُوا۟লোকেরাmen
- ٱلْأَلْبَـٰبِবোধশক্তি সম্পন্ন(of) understanding
অনুবাদ
তিনিই তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে সুস্পষ্ট আয়াতসমূহ রয়েছে - ওগুলি গ্রন্থের জননী স্বরূপ এবং অন্যান্য আয়াতসমূহ অস্পষ্ট; অতএব যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফলতঃ তারাই অশান্তি সৃষ্টি ও ব্যাখ্যা বিশ্লেষণের উদ্দেশে অস্পষ্টের অনুসরণ করে; এবং আল্লাহ ব্যতীত ওর অর্থ কেহই অবগত নয়, আর যারা জ্ঞানে সুপ্রতিষ্ঠিত তারা বলেঃ আমরা ওতে বিশ্বাস করি, সমস্তই আমাদের রবের নিকট হতে সমাগত এবং জ্ঞানবান ব্যতীত কেহই উপদেশ গ্রহণ করেনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনিই আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ। আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিৎনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশে তন্মধ্যেকার রূপকগুলোর। আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলেনঃ আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তিনিই হন যিনি আপনার উপর এ কিতাব অবতারণ করেছেন, এ কতেক আয়াত সুস্পষ্ট অর্থবোধক; সেগুলো কিতাবের মূল এবং অন্যগুলো হচ্ছে ঐ সব আয়াত, যেগুলোর মধ্যে একাধিক অর্থের সম্ভাবনা রয়েছে। ঐসব লোক, যাদের অন্তরসমূহে বক্রতা রয়েছে, তারা একাধিক অর্থের সম্ভাবনাময় আয়াতগুলোর পেছনে পড়ে পথভ্রষ্টতা চাওয়ার ও এর ব্যাখা তালাশ করার উদ্দেশ্যে এবং এর সঠিক ব্যাখা আল্লাহ্রই জানা আছে। আর পরিপক্ক জ্ঞান-সম্পন্ন লোকেরা বলে, ‘আমরা সেটার উপর ঈমান এনেছি; সবই আমাদের রবের নিকট থেকে’ এবং উপদেশ গ্রহণ করেনা কিন্তু বোধ শক্তিসম্পন্নরা।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
It is He who has sent down to you, [O Muḥammad], the Book; in it are verses [that are] precise - they are the foundation of the Book - and others unspecific. As for those in whose hearts is deviation [from truth], they will follow that of it which is unspecific, seeking discord and seeking an interpretation [suitable to them]. And no one knows its [true] interpretation except Allāh. But those firm in knowledge say, "We believe in it. All [of it] is from our Lord." And no one will be reminded except those of understanding.
Saheeh International