শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ৭২

সূরা আল-'ইমরান, আয়াত ৭২ (৩:৭২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৩ · পৃষ্ঠা ৫৯

وَقَالَت طَّآئِفَةٌ مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ ءَامِنُوا۟ بِٱلَّذِىٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَجْهَ ٱلنَّهَارِ وَٱكْفُرُوٓا۟ ءَاخِرَهُۥ لَعَلَّهُمْ يَرْجِعُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর আহলে কিতাবের মধ্যে একদল এটাই বলে যে, বিশ্বাস স্থাপনকারীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তৎপ্রতি পূর্বাহ্নে বিশ্বাস স্থাপন কর এবং অপরাহ্নে তা অস্বীকার কর, তাহলে তারা ফিরে যাবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর আহলে-কিতাবগণের একদল বললো, মুসলমানগণের উপর যা কিছু অবর্তীণ হয়েছে তাকে দিনের প্রথম ভাগে মেনে নাও, আর দিনের শেষ ভাগে অস্বীকার ক র, হয়তো তারা মুখ ফিরিয়ে নিতে পারে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং কিতাবীদের একটা দল বললো, ‘যা ঈমানদারের উপর অবতীর্ণ হয়েছে, সকালে সেটার উপর ঈমান আনো এবং সন্ধ্যার অস্বীকারকারী হয়ে যাও; হয়ত তারা ফিরে যাবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And a faction of the People of the Scripture say [to each other], "Believe in that which was revealed to the believers at the beginning of the day and reject it at its end that perhaps they will return [i.e., abandon their religion],

Saheeh International