শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ৯৩
সূরা আল-'ইমরান, আয়াত ৯৩ (৩:৯৩) - শব্দে শব্দে অর্থ
۞ كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَٰٓءِيلُ عَلَىٰ نَفْسِهِۦ مِن قَبْلِ أَن تُنَزَّلَ ٱلتَّوْرَىٰةُ ۗ قُلْ فَأْتُوا۟ بِٱلتَّوْرَىٰةِ فَٱتْلُوهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
শব্দে শব্দে অর্থ
- كُلُّসবAll
- ٱلطَّعَامِখাদ্য[the] food
- كَانَছিলwas
- حِلًّۭاহালালlawful
- لِّبَنِىٓজন্য বনীfor (the) Children
- إِسْرَٰٓءِيلَইসরাঈলের(of) Israel
- إِلَّاএছাড়াexcept
- مَاযাwhat
- حَرَّمَহারাম করেছিলmade unlawful
- إِسْرَٰٓءِيلُইসরাঈল (হযরত ইয়াকুব আঃ)Israel
- عَلَىٰউপরupon
- نَفْسِهِۦতার নিজেরhimself
- مِن(থেকে)from
- قَبْلِপূর্বেbefore
- أَن(যে)[that]
- تُنَزَّلَনাযিল হওয়ার(was) revealed
- ٱلتَّوْرَىٰةُ ۗতাওরাতthe Taurat
- قُلْতুমি বলSay
- فَأْتُوا۟''তবে তোমরা আনSo bring
- بِٱلتَّوْرَىٰةِতাওরাতthe Taurat
- فَٱتْلُوهَآতোমরা অতঃপর পাঠ কর তাand recite it
- إِنযদিif
- كُنتُمْতোমরা হওyou are
- صَـٰدِقِينَসত্যবাদী''truthful
অনুবাদ
প্রত্যেক খাদ্যই বানী ইসরাঈলের জন্য হালাল ছিল। একমাত্র তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে বানী ইসরাঈল নিজের উপর যা হারাম করে নিয়েছিল তাই তাদের উপর হারাম করা হয়েছিল। তুমি বলঃ যদি তোমরা সত্যবাদী হও তাহলে তাওরাত আনয়ন কর, অতঃপর ওটা পাঠ কর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তওরাত নাযিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন, সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনী-ইসরায়ীলদের জন্য হালাল ছিল। তুমি বলে দাও, তোমরা যদি সত্যবাদী হয়ে থাক। তাহলে তওরাত নিয়ে এসো এবং তা পাঠ কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যাবতীয় খাদ্য বনী ইস্রাইলের জন্য হালাল ছিলো কিন্তু ঐ খাদ্য যা ইয়া’কূব নিজের উপর হারাম করে নিয়েছিলো তাওরীত অবতীর্ণ হবার পূর্বে। আপনি বলুন, ‘তাওরীত এনে পাঠ করো যদি সত্যবাদী হও।’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
All food was lawful to the Children of Israel except what Israel [i.e., Jacob] had made unlawful to himself before the Torah was revealed. Say, [O Muḥammad], "So bring the Torah and recite it, if you should be truthful."
Saheeh International