শব্দে শব্দে কুরআন › সূরা আর-রুম › আয়াত ২১
সূরা আর-রুম, আয়াত ২১ (৩০:২১) - শব্দে শব্দে অর্থ
وَمِنْ ءَايَـٰتِهِۦٓ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًا لِّتَسْكُنُوٓا۟ إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَمِنْএবং মধ্য হ'তেAnd among
- ءَايَـٰتِهِۦٓনিদর্শনাবলীর তাঁরHis Signs
- أَنْএও (যে)(is) that
- خَلَقَতিনি সৃষ্টি করেছেনHe created
- لَكُمজন্যে তোমাদেরfor you
- مِّنْমধ্যে হ'তেfrom
- أَنفُسِكُمْতোমাদের নিজেদেরyourselves
- أَزْوَٰجًۭاস্ত্রীদেরকেmates
- لِّتَسْكُنُوٓا۟যেন তোমরা প্রশান্তি পাওthat you may find tranquility
- إِلَيْهَاকাছে তাদেরin them
- وَجَعَلَএবং সৃষ্টি করেছেনand He placed
- بَيْنَكُمমাঝে তোমাদেরbetween you
- مَّوَدَّةًۭসম্প্রীতিlove
- وَرَحْمَةً ۚও দয়াand mercy
- إِنَّনিশ্চয়ইIndeed
- فِىমধ্যে (রয়েছে)in
- ذَٰلِكَএরthat
- لَـَٔايَـٰتٍۢঅবশ্যই নির্দেশনাবলীsurely (are) Signs
- لِّقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরfor a people
- يَتَفَكَّرُونَ(যারা) চিন্তা ভাবনা করেwho reflect
অনুবাদ
এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বাস করতে পার এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে যে, তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সঙ্গীনীদের সৃষ্টি করেছেন, যাতে তাদের নিকট শান্তি পাও এবং তোমাদের পরস্পরের মধ্যে ভালবাসা ও দয়া স্থাপন করেছেন। নিশ্চয় তাতে নিদর্শনসমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And of His signs is that He created for you from yourselves mates that you may find tranquility in them; and He placed between you affection and mercy. Indeed in that are signs for a people who give thought.
Saheeh International