শব্দে শব্দে কুরআন › সূরা আর-রুম › আয়াত ৩৯

সূরা আর-রুম, আয়াত ৩৯ (৩০:৩৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪০৮

وَمَآ ءَاتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَا۟ فِىٓ أَمْوَٰلِ ٱلنَّاسِ فَلَا يَرْبُوا۟ عِندَ ٱللَّهِ ۖ وَمَآ ءَاتَيْتُم مِّن زَكَوٰةٍ تُرِيدُونَ وَجْهَ ٱللَّهِ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُضْعِفُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে, এ আশায় সুদে যা কিছু তোমরা দিয়ে থাক, আল্লাহর দৃষ্টিতে তা বৃদ্ধি পায়না। বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তোমরা যা দান কর তার পরিবর্তে তোমরা বহুগুণ প্রাপ্ত হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মানুষের ধন-সম্পদে তোমাদের ধন-সম্পদ বৃদ্ধি পাবে, এই আশায় তোমরা সুদে যা কিছু দাও, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে, অতএব, তারাই দ্বিগুণ লাভ করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তোমরা যে বস্তু অধিক নেওয়ার জন্য দাও, যাতে দাতার সম্পদ বৃদ্ধি পায়, তবে তা আল্লাহ্‌র নিকট বৃদ্ধি পাবে না এবং তোমরা যা খয়রাত দাও, আল্লাহ্‌র সন্তুষ্টি চেয়ে, তবে তাদেরই জন্য রয়েছে দ্বিগুণ বৃদ্ধি।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And whatever you give for interest [i.e., advantage] to increase within the wealth of people will not increase with Allāh. But what you give in zakāh, desiring the face [i.e., approval] of Allāh - those are the multipliers.

Saheeh International