শব্দে শব্দে কুরআন › সূরা আর-রুম › আয়াত ৪০

সূরা আর-রুম, আয়াত ৪০ (৩০:৪০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪০৮

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۖ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَفْعَلُ مِن ذَٰلِكُم مِّن شَىْءٍ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে রিয্ক দিয়েছেন; তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পরে তোমাদেরকে জীবিত করবেন। তোমাদের দেব-দেবীগুলোর এমন কেহ আছে কি, যে এ সবের কোন একটিও করতে পারে? তারা যাদেরকে শরীক করে, আল্লাহ তা হতে পবিত্র, মহান।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর রিযিক দিয়েছেন, এরপর তোমাদের মৃত্যু দেবেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি, যে এসব কাজের মধ্যে কোন একটিও করতে পারবে? তারা যাকে শরীক করে, আল্লাহ তা থেকে পবিত্র ও মহান।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আল্লাহ্‌, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর তোমাদেরকে জীবিত করবেন। তোমাদের শরীকদের মধ্যেও কি কেউ এমন আছে, যে ওই সব কাজ থেকে কিছু করতে পারে? তিনি পবিত্র ও বহু ঊর্দ্ধে তাদের শির্ক থেকে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Allāh is the one who created you, then provided for you, then will cause you to die, and then will give you life. Are there any of your "partners" who does anything of that? Exalted is He and high above what they associate with Him.

Saheeh International