শব্দে শব্দে কুরআন › সূরা আর-রুম › আয়াত ৪৬
সূরা আর-রুম, আয়াত ৪৬ (৩০:৪৬) - শব্দে শব্দে অর্থ
وَمِنْ ءَايَـٰتِهِۦٓ أَن يُرْسِلَ ٱلرِّيَاحَ مُبَشِّرَٰتٍ وَلِيُذِيقَكُم مِّن رَّحْمَتِهِۦ وَلِتَجْرِىَ ٱلْفُلْكُ بِأَمْرِهِۦ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَمِنْএবং হ'তেAnd among
- ءَايَـٰتِهِۦٓনিদর্শনাবলী তাঁরHis Signs
- أَن(এও) যে(is) that
- يُرْسِلَতিনি পাঠানHe sends
- ٱلرِّيَاحَবাতাসthe winds
- مُبَشِّرَٰتٍۢসুসংবাদ বাহক হিসাবে(as) bearers of glad tidings
- وَلِيُذِيقَكُمএবং যাতে তিনি আস্বাদন করাতে পারেন তোমাদেরকেand to let you taste
- مِّنমাধ্যমেof
- رَّحْمَتِهِۦদয়ার তাঁরHis Mercy
- وَلِتَجْرِىَও যেন চলেand that may sail
- ٱلْفُلْكُনৌযানthe ships
- بِأَمْرِهِۦঅনুসারে আদেশ তাঁরat His Command
- وَلِتَبْتَغُوا۟ও যেন তোমরা সন্ধান করোand that you may seek
- مِنহ'তেof
- فَضْلِهِۦঅনুগ্রহ তাঁরHis Bounty
- وَلَعَلَّكُمْএবং যাতে তোমরাand that you may
- تَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করোbe grateful
অনুবাদ
তাঁর নিদর্শনাবলীর একটি এই যে, তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দেয়ার জন্য ও তোমাদেরকে তাঁর অনুগ্রহ আস্বাদন করানোর জন্য, এবং যেন তাঁর বিধানে নৌযানগুলি বিচরণ করে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হও।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, যাতে তিনি তাঁর অনুগ্রহ তোমাদের আস্বাদন করান এবং যাতে তাঁর নির্দেশে জাহাজসমূহ বিচরণ করে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ কর এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হও।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তার নিদর্শনাদি থেকে যে, তিনি বায়ু প্রেরণ করেন, সুসংবাদবাহীরূপে এবং এ জন্য যে, তোমাদেরকে আপন অনুগ্রহের স্বাদ গ্রহণ করাবেন এবং এ জন্য যে, নৌযান তার নির্দেশে চলবে এবং এজন্য যে, তোমরা তার অনুগ্রহ সন্ধান করবে এবং এ জন্য যে, তোমরা কৃতজ্ঞ হবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And of His signs is that He sends the winds as bringers of good tidings and to let you taste His mercy [i.e., rain] and so the ships may sail at His command and so you may seek of His bounty, and perhaps you will be grateful.
Saheeh International