শব্দে শব্দে কুরআন › সূরা আর-রুম › আয়াত ৪৭

সূরা আর-রুম, আয়াত ৪৭ (৩০:৪৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪০৯

وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَآءُوهُم بِٱلْبَيِّنَـٰتِ فَٱنتَقَمْنَا مِنَ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ ۖ وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ ٱلْمُؤْمِنِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি তোমার পূর্বে রাসূলদেরকে প্রেরণ করেছিলাম তাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট। তারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল; অতঃপর আমি অপরাধীদেরকে শাস্তি দিয়েছিলাম। মু’মিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনার পূর্বে আমি রসূলগণকে তাঁদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। তাঁরা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেন। অতঃপর যারা পাপী ছিল, তাদের আমি শাস্তি দিয়েছি। মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং নিশ্চয় আমি তোমাদের পূর্বে কতো রসূল তাদের সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি। সুতরাং তারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছেন। অতঃপর আমি অপরাধীদের নিকট থেকে বদলা নিয়েছি এবং আমার বদান্যতার দায়িত্বেই রয়েছে মুসলমানদের সাহায্য করা।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We have already sent messengers before you to their peoples, and they came to them with clear evidences; then We took retribution from those who committed crimes, and incumbent upon Us was support of the believers.

Saheeh International