শব্দে শব্দে কুরআন › সূরা আর-রুম › আয়াত ৯
সূরা আর-রুম, আয়াত ৯ (৩০:৯) - শব্দে শব্দে অর্থ
أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَانُوٓا۟ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَأَثَارُوا۟ ٱلْأَرْضَ وَعَمَرُوهَآ أَكْثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ ۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
শব্দে শব্দে অর্থ
- أَوَلَمْকি নাHave not
- يَسِيرُوا۟তারা ভ্রমণ করেthey traveled
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- فَيَنظُرُوا۟তাহ'লে তারা দেখতে পেতোand observed
- كَيْفَকেমনhow
- كَانَছিলোwas
- عَـٰقِبَةُপরিণাম(the) end
- ٱلَّذِينَ(তাদের) যারা(of) those
- مِنথেকেbefore them
- قَبْلِهِمْ ۚপূর্ব তাদের (ছিলো)before them
- كَانُوٓا۟তারা ছিলোThey were
- أَشَدَّপ্রবলতরmightier
- مِنْهُمْচেয়ে এদেরthan them
- قُوَّةًۭশক্তিতে(in) strength
- وَأَثَارُوا۟এবং তারা চাষ করতোand they dug
- ٱلْأَرْضَজমীনthe earth
- وَعَمَرُوهَآও তারা আবাদ করতো তাand built (on) it
- أَكْثَرَঅনেক বেশিmore
- مِمَّا(তার)চেয়েও যাthan what
- عَمَرُوهَاএরা আবাদ করেছে তাthey have built (on) it
- وَجَآءَتْهُمْএবং কাছে এসেছিলো তাদেরAnd came (to) them
- رُسُلُهُمরাসূলরা তাদেরtheir Messengers
- بِٱلْبَيِّنَـٰتِ ۖনিয়ে স্পষ্ট নিদর্শনাবলীwith clear proofs
- فَمَاবস্তুতঃ নাSo not
- كَانَছিলেনwas
- ٱللَّهُআল্লাহ্Allah
- لِيَظْلِمَهُمْযাতে অন্যায় করবেন উপর তাদেরto wrong them
- وَلَـٰكِنকিন্তুbut
- كَانُوٓا۟তারা ছিলো (এমন যে)they were
- أَنفُسَهُمْনিজেদের তাদের (উপর)themselves
- يَظْلِمُونَঅন্যায় করতো(doing) wrong
অনুবাদ
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনা এবং দেখেনা যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে? শক্তিতে তারা ছিল তাদের অপেক্ষা প্রবল; তারা জমি চাষ করত, তারা (পূর্ববর্তীরা) ওটা আবাদ করত তাদের অপেক্ষা অধিক। তাদের নিকট এসেছিল তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসহ; বস্তুতঃ তাদের প্রতি যুলম করা আল্লাহর কাজ ছিলনা, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করেছিল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না অতঃপর দেখে না যে; তাদের পূর্ববর্তীদের পরিণাম কি কি হয়েছে? তারা তাদের চাইতে শক্তিশালী ছিল, তারা যমীন চাষ করত এবং তাদের চাইতে বেশী আবাদ করত। তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল। বস্তুতঃ আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না। কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তারা কি পৃথিবীতে ভ্রমণ করে নি? তাহলে দেখতো তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে। তারা এদের থেকে বেশী শক্তিশালী ছিলো এবং জমি চাষ করেছে ও আবাদ করেছে এদের আবাদী অপেক্ষা বেশি এবং তাদের রসূল তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছেন। সুতরাং তাদের প্রতি যুল্ম করা আল্লাহ্র কাজ ছিলো না; হাঁ, তারা নিজেরাই নিজেদের প্রাণের উপর অত্যচার করছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Have they not traveled through the earth and observed how was the end of those before them? They were greater than them in power, and they plowed [or excavated] the earth and built it up more than they [i.e., the Makkans] have built it up, and their messengers came to them with clear evidences. And Allāh would not ever have wronged them, but they were wronging themselves.
Saheeh International