শব্দে শব্দে কুরআন › সূরা লুকমান › আয়াত ১০
সূরা লুকমান, আয়াত ১০ (৩১:১০) - শব্দে শব্দে অর্থ
خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ وَأَلْقَىٰ فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍ ۚ وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
শব্দে শব্দে অর্থ
- خَلَقَতিনি সৃষ্টি করেছেনHe created
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহthe heavens
- بِغَيْرِছাড়াwithout
- عَمَدٍۢকোন খুঁটিpillars
- تَرَوْنَهَا ۖতোমরা দেখছো তাthat you see
- وَأَلْقَىٰএবং স্থাপন করেছেনand has cast
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- رَوَٰسِىَপর্বতমালাfirm mountains
- أَن(এমন না হয়) যেlest
- تَمِيدَঢলে যায়it (might) shake
- بِكُمْনিয়ে তোমাদেরকেwith you
- وَبَثَّএবং ছড়িয়ে দিয়েছেনand He dispersed
- فِيهَاমধ্যে তারin it
- مِنপ্রকারfrom
- كُلِّপ্রত্যেকevery
- دَآبَّةٍۢ ۚজীবজন্তুcreature
- وَأَنزَلْنَاএবং আমরা বর্ষণ করেছিAnd We sent down
- مِنَথেকেfrom
- ٱلسَّمَآءِআকাশthe sky
- مَآءًۭপানিwater
- فَأَنۢبَتْنَاঅতঃপর উৎপন্ন করি আমরাthen We caused to grow
- فِيهَاমধ্যে তারtherein
- مِنপ্রকারof
- كُلِّপ্রত্যেকevery
- زَوْجٍۢজোড়া জোড়া (উদ্ভিদ)kind
- كَرِيمٍউত্তমnoble
অনুবাদ
তিনি আকাশমন্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা এটা দেখছ। তিনিই পৃথিবীতে স্থাপন করেছেন পবর্তমালা যাতে এটা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্ব প্রকার জীব-জন্তু এবং আমিই আকাশ হতে বারি বর্ষণ করে এতে উদ্ভব করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনি খুঁটি ব্যতীত আকাশমন্ডলী সৃষ্টি করেছেন; তোমরা তা দেখছ। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু। আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর তাতে উদগত করেছি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদরাজি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তিনি আসমান সৃষ্টি করেছেন এমন সব স্তম্ভ ব্যতীত, যেগুলো তোমরা দেখতে পাও এবং পৃথিবীতে স্থাপন করেছেন নোঙ্গরসমূহ যাতে তোমাদেরকে নিয়ে কম্পন না করে এবং তাতে প্রত্যেক প্রকারের জীব জন্তু জড়িয়ে দিয়েছেন। আর আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি। অতঃপর পৃথিবীতে প্রত্যেক উৎকৃষ্ট জোরা উদগত করেছি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
He created the heavens without pillars that you see and has cast into the earth firmly set mountains, lest it should shift with you, and dispersed therein from every creature. And We sent down rain from the sky and made grow therein [plants] of every noble kind.
Saheeh International