শব্দে শব্দে কুরআন › সূরা লুকমান › আয়াত ১৮
সূরা লুকমান, আয়াত ১৮ (৩১:১৮) - শব্দে শব্দে অর্থ
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
শব্দে শব্দে অর্থ
- وَلَاএবং নাAnd (do) not
- تُصَعِّرْতুমি ফিরাওturn
- خَدَّكَতোমার গালyour cheek
- لِلنَّاسِথেকে মানুষেরfrom men
- وَلَاআর নাand (do) not
- تَمْشِচলোwalk
- فِىউপরin
- ٱلْأَرْضِজমিনেরthe earth
- مَرَحًا ۖদেমাক করেexultantly
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- لَاনা(does) not
- يُحِبُّভালোবাসেনlike
- كُلَّকোনোevery
- مُخْتَالٍۢউদ্ধতself-conceited
- فَخُورٍۢঅহংকারীকেboaster
অনুবাদ
অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করনা এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করনা। কারণ আল্লাহ কোন উদ্ধত, অহংকারীকে পছন্দ করেননা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অন্য কারো সাথে কথা বলার মধ্যে আপন মুখমণ্ডল বক্র করো না এবং পৃথিবীতে অহঙ্কার করে বিচরণ করো না। নিশ্চয় আল্লাহ্ পছন্দ করেন না কোন উদ্ধত, অহঙ্কারীকে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And do not turn your cheek [in contempt] toward people and do not walk through the earth exultantly. Indeed, Allāh does not like everyone self-deluded and boastful.
Saheeh International