শব্দে শব্দে কুরআন › সূরা লুকমান › আয়াত ২১

সূরা লুকমান, আয়াত ২১ (৩১:২১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪১৩

وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۚ أَوَلَوْ كَانَ ٱلشَّيْطَـٰنُ يَدْعُوهُمْ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাদেরকে যখন বলা হয় - আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ কর তখন তারা বলেঃ বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শাইতান যদি তাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহবান করে তবুও কি?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন, তোমরা তার অনুসরণ কর, তখন তারা বলে, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি, তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয়, তবুও কি?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন তাদেরকে বলা হয়, ‘সেটার অনুসরণ করো, যা আল্লাহ্‌ অবতীর্ণ করেছেন!’ তখন বলে, ‘বরং আমরা তো সেটার অনুসরণ করবো, যার উপর আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি’। যদিও শয়তান তাদেরকে দোযখের শাস্তির দিকে আহবান করে থাকে, তবুও?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when it is said to them, "Follow what Allāh has revealed," they say, "Rather, we will follow that upon which we found our fathers." Even if Satan was inviting them to the punishment of the Blaze?

Saheeh International