শব্দে শব্দে কুরআন › সূরা লুকমান › আয়াত ২৯

সূরা লুকমান, আয়াত ২৯ (৩১:২৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪১৪

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ كُلٌّ يَجْرِىٓ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى وَأَنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি কি দেখনা যে, আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান? তিনি চাঁদ-সূর্যকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত; তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে অবহিত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তুমি কি দেখ না যে, আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন? তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকেই নির্দিষ্টকাল পর্যন্ত পরিভ্রমণ করে। তুমি কি আরও দেখ না যে, তোমরা যা কর, আল্লাহ তার খবর রাখেন?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ওহে শ্রোতা! তুমি কি দেখো নি যে, আল্লাহ্‌ রাতকে আনেন দিনের অংশে এবং দিনকে করেন রাতের অংশে। এবং তিনি সূর্য ও চাঁদকে কাজে নিয়োজিত করেছেন? প্রত্যেকটি একেকটি নির্ধারিত মেয়াদ কাল পর্যন্ত বিচরণ করে। এবং এই যে, আল্লাহ্‌ তোমাদের কার্যাদি সম্পর্কে অবহিত রয়েছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Do you not see [i.e., know] that Allāh causes the night to enter the day and causes the day to enter the night and has subjected the sun and the moon, each running [its course] for a specified term, and that Allāh, of whatever you do, is Aware?

Saheeh International