শব্দে শব্দে কুরআন › সূরা আস-সাজদাহ › আয়াত ৩

সূরা আস-সাজদাহ, আয়াত ৩ (৩২:৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪১৫

أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۚ بَلْ هُوَ ٱلْحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٍ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাহলে কি তারা বলেঃ এটি সে নিজে রচনা করেছে? না, এটি তোমার রাবব হতে আগত সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পার যাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসেনি। হয়তো তারা সৎ পথে চলবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা কি বলে, এটা সে মিথ্যা রচনা করেছে? বরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন, যাদের কাছে আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি। সম্ভবতঃ এরা সুপথ প্রাপ্ত হবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তারা কি বলে, ‘তারই রচিত?’ (তা নয়) বরং সেটাই সত্য আপনার রবের পক্ষ থেকে, যেন আপনি সতর্ক করেন এমন সব লোককে, যাদের নিকট আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি, এ আশায় যে, তারা সঠিক পথ পাবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Or do they say, "He invented it"? Rather, it is the truth from your Lord, [O Muḥammad], that you may warn a people to whom no warner has come before you [so] perhaps they will be guided.

Saheeh International