শব্দে শব্দে কুরআন › সূরা আস-সাজদাহ › আয়াত ৯
সূরা আস-সাজদাহ, আয়াত ৯ (৩২:৯) - শব্দে শব্দে অর্থ
ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦ ۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَـٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
শব্দে শব্দে অর্থ
- ثُمَّএরপরThen
- سَوَّىٰهُসুঠাম করেছেন তাকেHe fashioned him
- وَنَفَخَও ফুঁকে দিয়েছেনand breathed
- فِيهِমধ্যে তারinto him
- مِنথেকেfrom
- رُّوحِهِۦ ۖরূহ তারHis spirit
- وَجَعَلَএবং দিয়েছেনand made
- لَكُمُজন্যে তোমাদেরfor you
- ٱلسَّمْعَশ্রবণশক্তিসমূহthe hearing
- وَٱلْأَبْصَـٰرَও দর্শনশক্তিসমূহand the sight
- وَٱلْأَفْـِٔدَةَ ۚও অন্তরসমূহand feelings
- قَلِيلًۭاকমইlittle
- مَّاযা[what]
- تَشْكُرُونَতোমরা কৃতজ্ঞতা স্বীকার করোthanks you give
অনুবাদ
পরে তিনি ওকে করেছেন সুষম এবং ওতে ফুঁকে দিয়েছেন রুহ্ তাঁর নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ; তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর সেটাকে সুঠাম করেছেন এবং তাতে তার নিকট থেকে রূহ ফুঁকেছেন আর তোমাদেরকে কান ও চক্ষু এবং অন্তরসমূহ দান করেছেন। কতই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো!
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Then He proportioned him and breathed into him from His [created] soul and made for you hearing and vision and hearts [i.e., intellect]; little are you grateful.
Saheeh International