শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ১০

সূরা আল-আহযাব, আয়াত ১০ (৩৩:১০) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪১৯

إِذْ جَآءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ ٱلْأَبْصَـٰرُ وَبَلَغَتِ ٱلْقُلُوبُ ٱلْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন তারা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল উচ্চ অঞ্চল ও নিম্ন অঞ্চল হতে, তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়েছিল; তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কন্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করছিলে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন তারা তোমাদের নিকটবর্তী হয়েছিল উচ্চ ভূমি ও নিম্নভূমি থেকে এবং যখন তোমাদের দৃষ্টিভ্রম হচ্ছিল, প্রাণ কন্ঠাগত হয়েছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করতে শুরু করছিলে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যখন কাফির তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছে- তোমাদের উপর থেকে ও তোমাদের নিচে থেকে এবং যখন বিস্ফরিত হয়ে রয়ে গেলো দৃষ্টিসমূহ, হৃদয় কণ্ঠগুলোর নিকটে এসে পড়লো এবং তোমরা আল্লাহ্‌ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করছিলে (আশা ও হতাশার)।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Remember] when they came at you from above you and from below you, and when eyes shifted [in fear], and hearts reached the throats, and you assumed about Allāh [various] assumptions.

Saheeh International