শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ১৪
সূরা আল-আহযাব, আয়াত ১৪ (৩৩:১৪) - শব্দে শব্দে অর্থ
وَلَوْ دُخِلَتْ عَلَيْهِم مِّنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا۟ ٱلْفِتْنَةَ لَـَٔاتَوْهَا وَمَا تَلَبَّثُوا۟ بِهَآ إِلَّا يَسِيرًا
শব্দে শব্দে অর্থ
- وَلَوْএবং যদিAnd if
- دُخِلَتْপ্রবেশ করতোhad been entered
- عَلَيْهِمমধ্যে তাদেরupon them
- مِّنْহ'তেfrom
- أَقْطَارِهَاচারদিক তারall its sides
- ثُمَّএরপরthen
- سُئِلُوا۟তাদের কাছে চাওয়া (আহ্বান করা) হতোthey had been asked
- ٱلْفِتْنَةَবিদ্রোহেরthe treachery
- لَـَٔاتَوْهَاঅবশ্যই তারা করে বসতো তাthey (would) have certainly done it
- وَمَاআর নাand not
- تَلَبَّثُوا۟তারা অবস্থান করতোthey (would) have hesitated
- بِهَآজন্যে তারover it
- إِلَّاকিন্তুexcept
- يَسِيرًۭاসামান্যa little
অনুবাদ
যদি শত্রুরা নগরীর বিভিন্ন দিক হতে প্রবেশ করে তাদেরকে বিদ্রোহের জন্য প্ররোচিত করত তাহলে অবশ্যই তারা তাই করে বসত; তারা এতে কালবিলম্ব করতনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যদি শত্রুপক্ষ চতুর্দিক থেকে নগরে প্রবেশ করে তাদের সাথে মিলিত হত, অতঃপর বিদ্রোহ করতে প্ররোচিত করত, তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মোটেই বিলম্ব করত না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যদি তাদের বিরুদ্ধে শত্রু সৈন্যরা মদীনার বিভিন্ন দিক থেকে প্রবেশ করতো, অতঃপর তাদের নিকট থেকে কুফর চাইতো, তবে অবশ্যই তাদের দাবী পূরণ করে বসতো। এবং তাতে বিলম্ব করতো না, কিন্তু অল্পক্ষণ মাত্র।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And if they had been entered upon from all its [surrounding] regions and fitnah [i.e., disbelief] had been demanded of them, they would have done it and not hesitated over it except briefly.
Saheeh International