শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ১৭

সূরা আল-আহযাব, আয়াত ১৭ (৩৩:১৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪২০

قُلْ مَن ذَا ٱلَّذِى يَعْصِمُكُم مِّنَ ٱللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوٓءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً ۚ وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

বলঃ কে তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন এবং তিনি যদি তোমাদেরকে অনুগ্রহ করতে ইচ্ছা করেন তাহলে কে তোমাদের ক্ষতি করবে? তারা আল্লাহ ছাড়া নিজেদের কোন অভিভাবক ও সাহায্যকারী পাবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বলুন! কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন অথবা তোমাদের প্রতি অনুকম্পার ইচ্ছা? তারা আল্লাহ ব্যতীত নিজেদের কোন অভিভাবক ও সাহায্যদাতা পাবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আপনি বলুন, ‘সে কে আছে, যে আল্লাহ্‌র নির্দেশ তোমাদের উপর থেকে সরাতে পারে- যদি তিনি তোমাদের অমঙ্গল চান অথবা তোমাদের প্রতি অনুগ্রহ করতে ইচ্ছে করেন?’ এবং তারা আল্লাহ্‌কে ব্যতীত অন্য কোন অভিভাবক পাবে না, না কোন সাহায্যকারী।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Say, "Who is it that can protect you from Allāh if He intends for you an ill or intends for you a mercy?" And they will not find for themselves besides Allāh any protector or any helper.

Saheeh International