শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ২০
সূরা আল-আহযাব, আয়াত ২০ (৩৩:২০) - শব্দে শব্দে অর্থ
يَحْسَبُونَ ٱلْأَحْزَابَ لَمْ يَذْهَبُوا۟ ۖ وَإِن يَأْتِ ٱلْأَحْزَابُ يَوَدُّوا۟ لَوْ أَنَّهُم بَادُونَ فِى ٱلْأَعْرَابِ يَسْـَٔلُونَ عَنْ أَنۢبَآئِكُمْ ۖ وَلَوْ كَانُوا۟ فِيكُم مَّا قَـٰتَلُوٓا۟ إِلَّا قَلِيلًا
শব্দে শব্দে অর্থ
- يَحْسَبُونَতারা মনে করেThey think
- ٱلْأَحْزَابَ(আক্রমণকারী) দলসমূহthe confederates
- لَمْনা(have) not
- يَذْهَبُوا۟ ۖচলে যায়withdrawn
- وَإِنএবং যদিAnd if
- يَأْتِ(ফিরে) আসে(should) come
- ٱلْأَحْزَابُদলসমূহthe confederates
- يَوَدُّوا۟তারা কামনা করবেthey would wish
- لَوْযদিif
- أَنَّهُم(এমন হতো) যে তারাthat they (were)
- بَادُونَঅবস্হানকারীliving in (the) desert
- فِىমধ্যেamong
- ٱلْأَعْرَابِমরুবাসীদেরthe Bedouins
- يَسْـَٔلُونَজিজ্ঞাসাবাদ করতোasking
- عَنْসম্পর্কেabout
- أَنۢبَآئِكُمْ ۖসংবাদ তোমাদের (সেখানে বসে)your news
- وَلَوْএবং যদিAnd if
- كَانُوا۟তারা হতোthey were
- فِيكُمমাঝে তোমাদেরamong you
- مَّاনাnot
- قَـٰتَلُوٓا۟তারা যুদ্ধ করতোthey would fight
- إِلَّاছাড়াexcept
- قَلِيلًۭاঅল্পইa little
অনুবাদ
তারা মনে করে যে, সম্মিলিত বাহিনী চলে যায়নি। যদি সম্মিলিত বাহিনী আবার এসে পড়ে তখন তারা কামনা করবে যে, ভাল হত যদি তারা যাযাবর মরুবাসীদের সাথে থেকে তোমাদের সংবাদ নিত। তারা তোমাদের সাথে অবস্থান করলেও তারা যুদ্ধ অল্পই করত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা মনে করে শক্রবাহিনী চলে যায়নি। যদি শক্রবাহিনী আবার এসে পড়ে, তবে তারা কামনা করবে যে, যদি তারা গ্রামবাসীদের মধ্য থেকে তোমাদের সংবাদাদি জেনে নিত, তবেই ভাল হত। তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও যুদ্ধ সামান্যই করত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তারা মনে করছে যে, কাফিরদের সৈন্য বাহিনী এখনো চলে যায় নি; এবং যদি বাহিনী দ্বিতীয় বার আসে, তবে তাদের কামনা হবে যে, কোন মতে গ্রামগুলোর দিকে বের হয়ে তোমাদের খবরাদি জিজ্ঞাসা করবে! এবং যদি তারা তোমাদের মধ্যে থাকতো তবুও স্বল্প সংখ্যক লোকই যুদ্ধ করতো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They think the companies have not [yet] withdrawn. And if the companies should come [again], they would wish they were in the desert among the bedouins, inquiring [from afar] about your news. And if they should be among you, they would not fight except for a little.
Saheeh International