শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ২৩

সূরা আল-আহযাব, আয়াত ২৩ (৩৩:২৩) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪২১

مِّنَ ٱلْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا۟ مَا عَـٰهَدُوا۟ ٱللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُۥ وَمِنْهُم مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا۟ تَبْدِيلًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

মু’মিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে; তাদের কেহ কেহ শাহাদাত বরণ করেছে এবং কেহ কেহ প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোন পরিবর্তন করেনি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

মুসলমানদের মধ্যে কিছু এমন প্রমাণিত করেছে যে- ই অঙ্গীকার তারা আল্লাহ্‌র সাথে করেছিলো; সুতরাং তাদের মধ্যে কেউ কেউ আপন মান্নত পূর্ণ করেছে, এবং কেউ কেউ অপেক্ষা করছে। আর তারা সামান্যটুকুও পরিবর্তিত হয় নি;

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Among the believers are men true to what they promised Allāh. Among them is he who has fulfilled his vow [to the death], and among them is he who awaits [his chance]. And they did not alter [the terms of their commitment] by any alteration -

Saheeh International