শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ২৭
সূরা আল-আহযাব, আয়াত ২৭ (৩৩:২৭) - শব্দে শব্দে অর্থ
وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَـٰرَهُمْ وَأَمْوَٰلَهُمْ وَأَرْضًا لَّمْ تَطَـُٔوهَا ۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرًا
শব্দে শব্দে অর্থ
- وَأَوْرَثَكُمْএবং উত্তরাধিকারী বানালেন তোমাদেরকেAnd He caused you to inherit
- أَرْضَهُمْজায়গা জমির তাদেরtheir land
- وَدِيَـٰرَهُمْও ঘর বাড়িসমূহের তাদেরand their houses
- وَأَمْوَٰلَهُمْও ধনসম্পদের তাদেরand their properties
- وَأَرْضًۭاএবং (এমন)এক দেশেরand a land
- لَّمْ(যা) নিnot
- تَطَـُٔوهَا ۚতোমরা পা রাখো তাতেyou (had) trodden
- وَكَانَএবং হলেনAnd Allah is
- ٱللَّهُআল্লাহAnd Allah is
- عَلَىٰউপরon
- كُلِّসবevery
- شَىْءٍۢকিছুরthing
- قَدِيرًۭاসর্বশক্তিমানAll-Powerful
অনুবাদ
তিনি তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি, ঘরবাড়ী ও ধন সম্পদের এবং এমন ভূমি যা তোমরা এখনও পদানত করনি। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনি তোমাদেরকে তাদের ভূমির, ঘর-বাড়ীর, ধন-সম্পদের এবং এমন এক ভূ-খন্ডের মালিক করে দিয়েছেন, যেখানে তোমরা অভিযান করনি। আল্লাহ সর্ববিষয়োপরি সর্বশক্তিমান।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আমি তোমাদেরকে অধিকারী করেছি তাদের ভূমির, তাদের ঘর- বাড়ির ও তাদের সম্পদের এবং ওই ভূমির, যা তোমরা এখনো পদানত করো নি। এবং আল্লাহ্ প্রত্যেক বস্তুর উপর শক্তিমান।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And He caused you to inherit their land and their homes and their properties and a land which you have not trodden. And ever is Allāh, over all things, competent.
Saheeh International