শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ৩৭
সূরা আল-আহযাব, আয়াত ৩৭ (৩৩:৩৭) - শব্দে শব্দে অর্থ
وَإِذْ تَقُولُ لِلَّذِىٓ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخْفِى فِى نَفْسِكَ مَا ٱللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَىٰهُ ۖ فَلَمَّا قَضَىٰ زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَـٰكَهَا لِكَىْ لَا يَكُونَ عَلَى ٱلْمُؤْمِنِينَ حَرَجٌ فِىٓ أَزْوَٰجِ أَدْعِيَآئِهِمْ إِذَا قَضَوْا۟ مِنْهُنَّ وَطَرًا ۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًا
শব্দে শব্দে অর্থ
- وَإِذْএবং (স্মরণ কর) যখনAnd when
- تَقُولُতুমি বলেছিলেyou said
- لِلَّذِىٓউদ্দেশ্যে সেই(ব্যক্তির)to the one
- أَنْعَمَঅনুগ্রহ করেছেন (যাকে)Allah bestowed favor
- ٱللَّهُআল্লাহAllah bestowed favor
- عَلَيْهِউপর তারon him
- وَأَنْعَمْتَও তুমি অনুগ্রহ করেছোand you bestowed favor
- عَلَيْهِউপর তারon him
- أَمْسِكْ(বিবাহাধীনে) তুমি রাখোKeep
- عَلَيْكَসাথে তোমারto yourself
- زَوْجَكَস্ত্রীকে তোমারyour wife
- وَٱتَّقِএবং ভয় করোand fear
- ٱللَّهَআল্লাহকেAllah
- وَتُخْفِىআর তুমি গোপন করেছিলেBut you concealed
- فِىমধ্যেwithin
- نَفْسِكَমনের তোমারyourself
- مَاযাwhat
- ٱللَّهُআল্লাহAllah
- مُبْدِيهِপ্রকাশকারী তা(was to) disclose
- وَتَخْشَىএবং তুমি ভয় করছিলেAnd you fear
- ٱلنَّاسَমানুষকেthe people
- وَٱللَّهُঅথচ আল্লাহwhile Allah
- أَحَقُّঅধিক সংগতhas more right
- أَنযেthat
- تَخْشَىٰهُ ۖভয় করো তুমি তাঁকেyou (should) fear Him
- فَلَمَّاঅত:পর যখনSo when
- قَضَىٰশেষ (পূর্ণ) করলোended
- زَيْدٌۭযায়েদZaid
- مِّنْهَاথেকে তারfrom her
- وَطَرًۭا(তালাক দেয়ার) প্রয়োজনnecessary (formalities)
- زَوَّجْنَـٰكَهَاতোমার সাথে আমরা বিয়ে দিলাম তাকেWe married her to you
- لِكَىْযেনso that
- لَاনাnot
- يَكُونَহয়there be
- عَلَىউপরon
- ٱلْمُؤْمِنِينَমু'মিনদেরthe believers
- حَرَجٌۭকোনো সংকীর্ণতাany discomfort
- فِىٓ(বিবাহের)ব্যাপারেconcerning
- أَزْوَٰجِস্ত্রীদেরthe wives
- أَدْعِيَآئِهِمْপোষ্য-পুত্রদের তাদের(of) their adopted sons
- إِذَاযখনwhen
- قَضَوْا۟তারা শেষ (পূর্ণ) করেthey have ended
- مِنْهُنَّথেকে তাদেরfrom them
- وَطَرًۭا ۚ(তালাক দেয়ার) প্রয়োজনnecessary (formalities)
- وَكَانَএবং হয়And is
- أَمْرُআদেশ(the) Command
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- مَفْعُولًۭاকার্যকরaccomplished
অনুবাদ
স্মরণ কর, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করছ, তুমি তাকে বলেছিলেঃ তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখ এবং আল্লাহকে ভয় কর। তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছ আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন; তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ আল্লাহকে ভয় করাই তোমার পক্ষে অধিকতর সঙ্গত। অতঃপর যায়িদ যখন তার (যাইনাবের) সাথে বিয়ের সর্ম্পক ছিন্ন করল তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম, যাতে মু’মিনদের পোষ্য পুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেই সব রমনীকে বিয়ে করায় মু’মিনদের জন্য কোন বিঘ্ন না হয়। আল্লাহর আদেশ কার্যকরী হয়েই থাকে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন; আপনিও যাকে অনুগ্রহ করেছেন; তাকে যখন আপনি বলেছিলেন, তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় কর। আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন, যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর যায়েদ যখন যয়নবের সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোন অসুবিধা না থাকে। আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং হে মাহবূব! স্মরণ করুন, যখন আপনি বলতেন তাকে, যাকে আল্লাহ্ অনুগ্রহ প্রদান করেছেন, এবং আপনিও তাকে অনুগ্রহ প্রদান করেছেন, ‘নিজ স্ত্রীকে নিজের কাছেই থাকতে দাও এবং আল্লাহ্কে ভয় করো’। আর আপনি স্বীয় অন্তরের মধ্যে ওই কথা (গোপন) রাখতেন, যেটাকে প্রকাশ করা আল্লাহ্র ইচ্ছা ছিলো এবং আপনি লোকদের সমালোচনার আশঙ্কা করতেন। আর আল্লাহ্ই অধিক উপযোগী এ কথার যে, আপনি তাঁরই ভয় রাখবেন, অতঃপর যখন ‘যায়দ’-এর উদ্দেশ্য তার (যয়নব) থেকে পূর্ণ হয়ে গেলো, তারপর আমি তাকে আপনার বিবাহে দিয়ে দিলাম যাতে মুসলমানদের জন্য কোন বাধা না তাদের পোষ্যপুত্রদের স্ত্রীগণের (বিবাহের) ব্যাপারে, যখন তাদের দিক থেকে তাদের প্রয়োজন মিটে যায়। আর আল্লাহ্র নির্দেশ কার্যকর হয়ে থাকে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [remember, O Muḥammad], when you said to the one on whom Allāh bestowed favor and you bestowed favor, "Keep your wife and fear Allāh," while you concealed within yourself that which Allāh is to disclose. And you feared the people, while Allāh has more right that you fear Him. So when Zayd had no longer any need for her, We married her to you in order that there not be upon the believers any discomfort [i.e., guilt] concerning the wives of their claimed [i.e., adopted] sons when they no longer have need of them. And ever is the command [i.e., decree] of Allāh accomplished.
Saheeh International