শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ৪
সূরা আল-আহযাব, আয়াত ৪ (৩৩:৪) - শব্দে শব্দে অর্থ
مَّا جَعَلَ ٱللَّهُ لِرَجُلٍ مِّن قَلْبَيْنِ فِى جَوْفِهِۦ ۚ وَمَا جَعَلَ أَزْوَٰجَكُمُ ٱلَّـٰٓـِٔى تُظَـٰهِرُونَ مِنْهُنَّ أُمَّهَـٰتِكُمْ ۚ وَمَا جَعَلَ أَدْعِيَآءَكُمْ أَبْنَآءَكُمْ ۚ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَٰهِكُمْ ۖ وَٱللَّهُ يَقُولُ ٱلْحَقَّ وَهُوَ يَهْدِى ٱلسَّبِيلَ
শব্দে শব্দে অর্থ
- مَّاনাNot
- جَعَلَসৃষ্টি করেছেনAllah (has) made
- ٱللَّهُআল্লাহAllah (has) made
- لِرَجُلٍۢজন্যে কোনো ব্যক্তিরfor any man
- مِّنদিয়ে[of]
- قَلْبَيْنِদু'টি হৃদয়two hearts
- فِىমধ্যেin
- جَوْفِهِۦ ۚঅভ্যন্তরে তারhis interior
- وَمَاএবং নাAnd not
- جَعَلَবানিয়েছেনHe (has) made
- أَزْوَٰجَكُمُস্ত্রীদেরকে তোমাদেরyour wives
- ٱلَّـٰٓـِٔىযাদেরকেwhom
- تُظَـٰهِرُونَতোমরা জিহার করyou declare unlawful
- مِنْهُنَّমধ্যে হ'তে তাদের[of them]
- أُمَّهَـٰتِكُمْ ۚতোমাদের মা তোমাদের(as) your mothers
- وَمَاআর নাAnd not
- جَعَلَ(আল্লাহ) করেছেনHe has made
- أَدْعِيَآءَكُمْমুখডাকা পুত্রদেরকে (পালকপুত্র)তোমাদেরyour adopted sons
- أَبْنَآءَكُمْ ۚ(প্রকৃত)পুত্র তোমাদেরyour sons
- ذَٰلِكُمْএটাThat
- قَوْلُكُم(মুখে বলা)কথা তোমাদের(is) your saying
- بِأَفْوَٰهِكُمْ ۖদিয়ে মুখ(বলা)তোমাদেরby your mouths
- وَٱللَّهُএবং আল্লাহইbut Allah
- يَقُولُবলেনsays
- ٱلْحَقَّসত্যthe truth
- وَهُوَএবং তিনিইand He
- يَهْدِىপরিচালনা করেনguides
- ٱلسَّبِيلَ(সৎ)পথে(to) the Way
অনুবাদ
আল্লাহ কোন মানুষের অভ্যন্তরে দু’টি হৃদয় সৃষ্টি করেননি; তোমাদের স্ত্রীরা, যাদের সাথে তোমরা যিহার করে থাক, তাদেরকে আল্লাহ তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রকে তিনি (আল্লাহ) তোমাদের প্রকৃত পুত্র করেননি; ঐগুলি তোমাদের মুখের কথা। আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনিই সরল পথ নির্দেশ করেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ কোন মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা যিহার কর, তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আল্লাহ্ কোন মানুষের অভ্যন্তরে দু’টি হৃদয় সৃষ্টি করেন নি এবং তোমাদের ওই সব স্ত্রীকে, যাদেরকে তোমরা মায়ের সমান বলে দাও; তোমাদের জননী করেন নি; আর তোমাদের পোষ্যপুত্রদেরকেও তোমাদের পুত্র করেন নি। এ’তোতোমাদের মুখের কথা। আর আল্লাহ্ সত্য বলেন এবং তিনিই সঠিক পথ দেখান।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Allāh has not made for a man two hearts in his interior. And He has not made your wives whom you declare unlawful your mothers. And He has not made your claimed [i.e., adopted] sons your [true] sons. That is [merely] your saying by your mouths, but Allāh says the truth, and He guides to the [right] way.
Saheeh International