শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ৫
সূরা আল-আহযাব, আয়াত ৫ (৩৩:৫) - শব্দে শব্দে অর্থ
ٱدْعُوهُمْ لِـَٔابَآئِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ ٱللَّهِ ۚ فَإِن لَّمْ تَعْلَمُوٓا۟ ءَابَآءَهُمْ فَإِخْوَٰنُكُمْ فِى ٱلدِّينِ وَمَوَٰلِيكُمْ ۚ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَآ أَخْطَأْتُم بِهِۦ وَلَـٰكِن مَّا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ ۚ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا
শব্দে শব্দে অর্থ
- ٱدْعُوهُمْতোমরা ডাকো তাদেরকেCall them
- لِـَٔابَآئِهِمْনিয়ে পিতাদের তাদের (সম্পর্কে)by their fathers
- هُوَতা-ইit
- أَقْسَطُঅধিক ন্যায়সঙ্গত(is) more just
- عِندَকাছেnear
- ٱللَّهِ ۚআল্লাহরAllah
- فَإِنঅতঃপর যদিBut if
- لَّمْনাnot
- تَعْلَمُوٓا۟তোমরা জানোyou know
- ءَابَآءَهُمْপিতাদের তাদের(পরিচয়)their fathers
- فَإِخْوَٰنُكُمْতবে ভাই তোমাদেরthen (they are) your brothers
- فِىভিত্তিতেin
- ٱلدِّينِদ্বীনের[the] religion
- وَمَوَٰلِيكُمْ ۚও বন্ধু তোমাদেরand your friends
- وَلَيْسَএবং নেইBut not is
- عَلَيْكُمْউপর তোমাদেরupon you
- جُنَاحٌۭকোনো ত্রুটিany blame
- فِيمَآ(এসব বিষয়ে) যাin what
- أَخْطَأْتُمতোমরা ভুল করে ফেলেছোyou made a mistake
- بِهِۦসম্পর্কে সেin it
- وَلَـٰكِنকিন্তুbut
- مَّاযাwhat
- تَعَمَّدَتْইচ্ছাকৃতভাবে করেintended
- قُلُوبُكُمْ ۚঅন্তর তোমাদেরyour hearts
- وَكَانَএবং হলেনAnd Allah
- ٱللَّهُআল্লাহ্And Allah
- غَفُورًۭاক্ষমাশীল(is) Oft-Forgiving
- رَّحِيمًاপরম দয়ালুMost Merciful
অনুবাদ
তোমরা তাদেরকে ডাক তাদের পিতৃ পরিচয়ে; আল্লাহর দৃষ্টিতে এটা অধিক ন্যায় সঙ্গত, যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই অথবা বন্ধু; এ ব্যাপারে তোমরা কোন ভুল করলে তোমাদের কোন অপরাধ নেই, কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে অপরাধ হবে। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তাদেরকে তাদের পিতৃ পরিচয়েই ডাকো; এটা আল্লাহ্র অধিক ন্যায়সঙ্গত। অতঃপর যদি তোমরা তাদের পিতা সম্বন্ধে না জানো, তবে তারা ধর্মে তোমাদের ভাই এবং মানব হিসেবে তোমাদের চাচাত ভাই অর্থাৎ তোমাদের বন্ধু এবং তোমাদের উপর এর মধ্যে কোন গুনাহ নেই, যা অজানাবশতঃ তোমাদের দ্বারা সম্পাদিত হয়েছে; তবে হা, তাই পাপ, যা অন্তরের ইচ্ছা দ্বারা সম্পন্ন করো। এবং আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Call them by [the names of] their fathers; it is more just in the sight of Allāh. But if you do not know their fathers - then they are [still] your brothers in religion and those entrusted to you. And there is no blame upon you for that in which you have erred but [only for] what your hearts intended. And ever is Allāh Forgiving and Merciful.
Saheeh International