শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ৫৫

সূরা আল-আহযাব, আয়াত ৫৫ (৩৩:৫৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪২৬

لَّا جُنَاحَ عَلَيْهِنَّ فِىٓ ءَابَآئِهِنَّ وَلَآ أَبْنَآئِهِنَّ وَلَآ إِخْوَٰنِهِنَّ وَلَآ أَبْنَآءِ إِخْوَٰنِهِنَّ وَلَآ أَبْنَآءِ أَخَوَٰتِهِنَّ وَلَا نِسَآئِهِنَّ وَلَا مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُنَّ ۗ وَٱتَّقِينَ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

নাবী-পত্নীদের জন্য তাদের পিতৃগণ, পুত্রগণ, ভ্রাতৃগণ, ভ্রাতুস্পুত্রগণ, ভগ্নীপুত্রগণ, সেবিকাগণ এবং তাদের অধিকারভুক্ত দাস-দাসীদের সম্মুখে উপস্থিত হওয়ায় কোন অপরাধ নেই। হে নাবীর পত্নিগণ! আল্লাহকে ভয় কর, আল্লাহ সবকিছু অবলোকন করেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নবী-পত্নীগণের জন্যে তাঁদের পিতা পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নি পুত্র, সহধর্মিনী নারী এবং অধিকার ভুক্ত দাসদাসীগণের সামনে যাওয়ার ব্যাপারে গোনাহ নেই। নবী-পত্নীগণ, তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয় প্রত্যক্ষ করেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তাদের জন্য অপরাধ নেই তাদের পিতা, পুত্রগণ, ভ্রাতৃগণ, ভ্রাতৃষ্পুত্রগণ, ভাগ্নেগণ, তাদের ধর্মের নারীগণ এবং আপন দাসীগনের ব্যাপারে। এবং আল্লাহ্‌কে ভয় করতে থাকো। নিশ্চয় প্রত্যেক বস্তু আল্লাহ্‌র সম্মুখে রয়েছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

There is no blame upon them [i.e., women] concerning their fathers or their sons or their brothers or their brothers' sons or their sisters' sons or their women or those their right hands possess [i.e., slaves]. And fear Allāh. Indeed Allāh is ever, over all things, Witness.

Saheeh International