শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহযাব › আয়াত ৬২

সূরা আল-আহযাব, আয়াত ৬২ (৩৩:৬২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪২৬

سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُ ۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبْدِيلًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর বিধান। তুমি কখনও আল্লাহর বিধানে কোন পরিবর্তন পাবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যারা পূর্বে অতীত হয়ে গেছে, তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি। আপনি আল্লাহর রীতিতে কখনও পরিবর্তন পাবেন না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আল্লাহ্‌র বিধান চলে আসছে ওই সব লোকের মধ্যে, যারা পূর্বে গত হয়েছে এবং আপনি আল্লাহ্‌র বিধান কখনো পরিবর্তিত হতে দেখতে পাবেন না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[This is] the established way of Allāh with those who passed on before; and you will not find in the way of Allāh any change.

Saheeh International