শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ১১

সূরা সাবা, আয়াত ১১ (৩৪:১১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪২৯

أَنِ ٱعْمَلْ سَـٰبِغَـٰتٍ وَقَدِّرْ فِى ٱلسَّرْدِ ۖ وَٱعْمَلُوا۟ صَـٰلِحًا ۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

(এই আদেশ করে) ‘তুমি পূর্ণ মাপের বর্ম তৈরী কর, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত কর এবং তোমরা সৎ কাজ কর’, তোমরা যা কিছু কর আমি ওর সম্যক দ্রষ্টা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং তাকে আমি বলে ছিলাম, প্রশস্ত বর্ম তৈরী কর, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত কর এবং সৎকর্ম সম্পাদন কর। তোমরা যা কিছু কর, আমি তা দেখি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যাতে প্রশস্ত বর্ম তৈরী করো এবং তৈরী করার মধ্যে পরিমাপ রক্ষা করো। আর তোমরা সবাই সৎকর্ম করো। নিশ্চয় আমি তোমাদের কর্ম দেখছি।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Commanding him], "Make full coats of mail and calculate [precisely] the links, and work [all of you] righteousness. Indeed I, of what you do, am Seeing."

Saheeh International