শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ১৩

সূরা সাবা, আয়াত ১৩ (৩৪:১৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪২৯

يَعْمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَـٰرِيبَ وَتَمَـٰثِيلَ وَجِفَانٍ كَٱلْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَـٰتٍ ۚ ٱعْمَلُوٓا۟ ءَالَ دَاوُۥدَ شُكْرًا ۚ وَقَلِيلٌ مِّنْ عِبَادِىَ ٱلشَّكُورُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউয সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ় ভাবে চুল্লির উপর স্থাপিত বৃহদাকার ডেগ নির্মাণ করত। (আমি বলেছিলাম) হে দাউদ পরিবার! কৃতজ্ঞতার সাথে তোমরা কাজ করতে থাক। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা সোলায়মানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউযসদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার! কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তার জন্য নির্মাণ করতো যা সে চাইতো- উচু উচু প্রাসাদ ও প্রতিমূর্তিসমূহ এবং বড় বড় চৌবাচ্চার সমতুল্য বৃহদাকার পাত্র আর নোঙ্গরসম্পন্ন ডেগসমূহ নির্মান করতো। হে দাঊদ-সম্প্রদায়ের লোকেরা! কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার বান্দাদের মধ্যে কমসংখ্যক লোক আছে কৃতজ্ঞতা প্রকাশকারী।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They made for him what he willed of elevated chambers, statues, bowls like reservoirs, and stationary kettles. [We said], "Work, O family of David, in gratitude." And few of My servants are grateful.

Saheeh International