শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ১৫
সূরা সাবা, আয়াত ১৫ (৩৪:১৫) - শব্দে শব্দে অর্থ
لَقَدْ كَانَ لِسَبَإٍ فِى مَسْكَنِهِمْ ءَايَةٌ ۖ جَنَّتَانِ عَن يَمِينٍ وَشِمَالٍ ۖ كُلُوا۟ مِن رِّزْقِ رَبِّكُمْ وَٱشْكُرُوا۟ لَهُۥ ۚ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ
শব্দে শব্দে অর্থ
- لَقَدْনিশ্চয়ইCertainly
- كَانَছিলো(there) was
- لِسَبَإٍۢজন্যে সাবা (জাতির)for Saba
- فِىমধ্যেin
- مَسْكَنِهِمْবাসভূমির তাদেরtheir dwelling place
- ءَايَةٌۭ ۖএকটি নিদর্শনa sign:
- جَنَّتَانِদু'টি বাগানTwo gardens
- عَنথেকেon
- يَمِينٍۢডানদিক(the) right
- وَشِمَالٍۢ ۖও বামদিকেand (on the) left
- كُلُوا۟(বলেছিলাম) তোমরা খাওEat
- مِنথেকেfrom
- رِّزْقِজীবিকা(the) provision
- رَبِّكُمْরবের তোমাদের(of) your Lord
- وَٱشْكُرُوا۟ও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোand be grateful
- لَهُۥ ۚজন্যে তাঁরto Him
- بَلْدَةٌۭ(এই) দেশA land
- طَيِّبَةٌۭউত্তমgood
- وَرَبٌّএবং রবand a Lord
- غَفُورٌۭক্ষমাশীলOft-Forgiving
অনুবাদ
সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন! দু’টি উদ্যান, একটি ডান দিকে, অপরটি বাম দিকে। তাদেরকে বলা হয়েছিলঃ তোমরা তোমাদের রাবব প্রদত্ত রিয্ক ভোগ কর এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। উত্তম এই স্থান এবং ক্ষমাশীল তোমাদের রাবব!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সাবার অধিবাসীদের জন্যে তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন-দুটি উদ্যান, একটি ডানদিকে, একটি বামদিকে। তোমরা তোমাদের পালনকর্তার রিযিক খাও এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় ‘সাবা’ এর জন্য তাদের বাসভূমিতে নিদর্শন ছিলো; দু’টি বাগান- ডানে ও বামে। ‘আপন রবের রিযক্ব আহার করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। পবিত্র শহর এবং ক্ষমাশীল রব’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
There was for [the tribe of] Saba’ in their dwelling place a sign: two [fields of] gardens on the right and on the left. [They were told], "Eat from the provisions of your Lord and be grateful to Him. A good land [have you], and a forgiving Lord."
Saheeh International