শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ১৯
সূরা সাবা, আয়াত ১৯ (৩৪:১৯) - শব্দে শব্দে অর্থ
فَقَالُوا۟ رَبَّنَا بَـٰعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَجَعَلْنَـٰهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَـٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ
শব্দে শব্দে অর্থ
- فَقَالُوا۟কিন্তু তারা বলেছিলোBut they said
- رَبَّنَاহে আমাদের রবOur Lord
- بَـٰعِدْদূরত্ব বাড়াওlengthen (the distance)
- بَيْنَমাঝেbetween
- أَسْفَارِنَاসফরসমূহের আমাদেরour journeys
- وَظَلَمُوٓا۟এবং তারা সীমালঙ্ঘন করেছিলোAnd they wronged
- أَنفُسَهُمْনিজেদের তাদের (উপর)themselves
- فَجَعَلْنَـٰهُمْঅতঃপর আমরা পরিণত করলাম তাদেরকেso We made them
- أَحَادِيثَকাহিনীর বিষয়বস্তুnarrations
- وَمَزَّقْنَـٰهُمْএবং আমরা ছিন্ন-ভিন্ন করলাম তাদেরকেand We dispersed them
- كُلَّপ্রত্যেককে(in) a total
- مُمَزَّقٍ ۚখুব ছিন্ন-ভিন্নdispersion
- إِنَّনিশ্চয়ইIndeed
- فِىমধ্যে (রয়েছে)in
- ذَٰلِكَএরthat
- لَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীsurely (are) Signs
- لِّكُلِّজন্যে প্রত্যেকfor everyone
- صَبَّارٍۢবড় ধৈর্যশীলpatient
- شَكُورٍۢকৃতজ্ঞ ব্যক্তির(and) grateful
অনুবাদ
কিন্তু তারা বললঃ হে আমাদের রাবব! আমাদের সফরের মানযিলগুলির ব্যবধান বর্ধিত করুন! এভাবে তারা নিজেদের প্রতি যুলম করেছিল। ফলে আমি তাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করলাম এবং তাদেরকে ছিন্ন-ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল, কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
সুতরাং তারা বললো, ‘হে আমাদের রব! আমাদের সফরের মধ্যে দূরত্ব স্থাপন করো!’ এবং তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। ফলে, আমি তাদেরকে কাহিনীতে পরিণত করে দিয়েছি এবং তাদেরকে পূর্ণ মানসিক দুঃখ দ্বারা বিক্ষিপ্ত করে দিয়েছি। নিশ্চয় তাতে অবশ্য নিদর্শনাদি রয়েছে প্রত্যেক বড় ধৈর্যশীল ও প্রত্যেক বড় কৃতজ্ঞের জন্য।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
But [insolently] they said, "Our Lord, lengthen the distance between our journeys," and wronged themselves, so We made them narrations and dispersed them in total dispersion. Indeed in that are signs for everyone patient and grateful.
Saheeh International