শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ৩
সূরা সাবা, আয়াত ৩ (৩৪:৩) - শব্দে শব্দে অর্থ
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَأْتِينَا ٱلسَّاعَةُ ۖ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتَأْتِيَنَّكُمْ عَـٰلِمِ ٱلْغَيْبِ ۖ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَلَآ أَصْغَرُ مِن ذَٰلِكَ وَلَآ أَكْبَرُ إِلَّا فِى كِتَـٰبٍ مُّبِينٍ
শব্দে শব্দে অর্থ
- وَقَالَএবং বলেBut say
- ٱلَّذِينَযারাthose who
- كَفَرُوا۟অস্বীকার করেছেdisbelieve
- لَا(কেন) নাNot
- تَأْتِينَاউপর আসছে আমাদেরwill come to us
- ٱلسَّاعَةُ ۖক্বিয়ামাতthe Hour
- قُلْবলোSay
- بَلَىٰকেন না নিশ্চয়ইNay
- وَرَبِّىশপথ আমার রবেরby my Lord
- لَتَأْتِيَنَّكُمْঅবশ্যই উপর আসবেই তোমাদেরsurely it will come to you
- عَـٰلِمِ(আমার রব)জ্ঞানী(He is the) Knower
- ٱلْغَيْبِ ۖঅদৃশ্যের (ব্যাপারে)(of) the unseen
- لَاনাNot
- يَعْزُبُলুকায়িত আছেescapes
- عَنْهُথেকে তাঁরfrom Him
- مِثْقَالُ(কিছু) পরিমাণও(the) weight
- ذَرَّةٍۢকোনো অণুর(of) an atom
- فِىমধ্যেin
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরthe heavens
- وَلَاআর নাand not
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- وَلَآএবং নাand not
- أَصْغَرُক্ষুদ্রতরsmaller
- مِنচেয়েওthan
- ذَٰلِكَসেটারthat
- وَلَآআর নাand not
- أَكْبَرُবৃহত্তরgreater
- إِلَّاকিন্তুbut
- فِىমধ্যে (আছে)(is) in
- كِتَـٰبٍۢ(লিখিত) একটি কিতাবেরa Record
- مُّبِينٍۢসুস্পষ্টClear
অনুবাদ
কাফিরেরা বলেঃ আমাদের উপর কিয়ামাত আসবেনা। বলঃ আসবেই, শপথ আমার রবের! নিশ্চয়ই তোমাদের নিকট ওটা আসবে। তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত; আকাশমন্ডলী ও পৃথিবীতে তাঁর অগোচর নয় অণু পরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু; বরং ওর প্রত্যেকটি লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
কাফেররা বলে আমাদের উপর কেয়ামত আসবে না। বলুন কেন আসবে না? আমার পালনকর্তার শপথ-অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নভোমন্ডলে ও ভূ-মন্ডলে তাঁর আগোচরে নয় অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ-সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং কাফিরগণ বললো, ‘আমাদের উপর ক্বিয়ামত আসবে না। আপনি বলুন, ‘কেন নয়? আমার রবের শপথ! নিশ্চয়, অবশ্য তোমাদের উপর আসবে; (তিনি) অদৃশ্যের সম্বন্ধে জ্ঞাত। তার নিকট গোপন নয় অণু পরিমাণ কোন বস্তু আসমানসমূহে এবং না যমীনের আর না তদপেক্ষ ক্ষুদ্র এবং না বৃহৎ; কিন্তু একটা সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের মধ্যে রয়েছে;
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
But those who disbelieve say, "The Hour will not come to us." Say, "Yes, by my Lord, it will surely come to you. [Allāh is] the Knower of the unseen." Not absent from Him is an atom's weight within the heavens or within the earth or [what is] smaller than that or greater, except that it is in a clear register -
Saheeh International