শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ৩১

সূরা সাবা, আয়াত ৩১ (৩৪:৩১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৩১

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن نُّؤْمِنَ بِهَـٰذَا ٱلْقُرْءَانِ وَلَا بِٱلَّذِى بَيْنَ يَدَيْهِ ۗ وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّـٰلِمُونَ مَوْقُوفُونَ عِندَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ ٱلْقَوْلَ يَقُولُ ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ لَوْلَآ أَنتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

কাফিরেরা বলেঃ আমরা এই কুরআনে কখনও বিশ্বাস স্থাপন করবনা, এর পূর্ববর্তী কিতাবসমূহেও না। হায়! তুমি যদি দেখতে! যালিমদেরকে যখন তাদের রবের সামনে দন্ডায়মান করা হবে তখন তারা পরস্পর বাদ প্রতিবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল মনে করা হত তারা ক্ষমতাদর্পীদেরকে বলবেঃ তোমরা না থাকলে আমরা অবশ্যই মু’মিন হতাম।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

কাফেররা বলে, আমরা কখনও এ কোরআনে বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয়। আপনি যদি পাপিষ্ঠদেরকে দেখতেন, যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে, , তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে। যাদেরকে দুর্বল মনে করা হত, তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং কাফিরগণ বললো, ‘আমরা কখনো ঈমান আনবো না এ ক্বোরআনের উপর এবং না ওইসব কিতাবের উপর যেগুলো এর পূর্বে ছিলো’। এবং কোন রকমে তুমি দেখতে! যখন যালিমদেরকে আপন রবের নিকট দণ্ডায়মান করা হবে, তখন তাদের মধ্যে একে অপরের সাথে বাদ প্রতিবাদ করতে থাকবে; ওই সব লোক, যারা চাপের শিকার হয়েছিলো তারা ওই সব লোকদেরকে বলবে, যারা ক্ষমতাদর্পী ছিলো, ‘যদি তোমরা না হতে তবে আমরা অবশ্যই ঈমান নিয়ে আসতাম।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And those who disbelieve say, "We will never believe in this Qur’ān nor in that before it." But if you could see when the wrongdoers are made to stand before their Lord, refuting each others' words... Those who were oppressed will say to those who were arrogant, "If not for you, we would have been believers."

Saheeh International