শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ৯

সূরা সাবা, আয়াত ৯ (৩৪:৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪২৯

أَفَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۚ إِن نَّشَأْ نَخْسِفْ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيبٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা কি তাদের সম্মুখে ও পশ্চাতে, আসমান ও যমীনে যা আছে তার প্রতি লক্ষ্য করেনা? আমি ইচ্ছা করলে তাদেরকেসহ ভূমি ধ্বসিয়ে দিব অথবা তাদের উপর আকাশ মন্ডলের পতন ঘটাব; আল্লাহর অভিমুখী প্রতিটি বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতিলক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব অথবা আকাশের কোন খন্ড তাদের উপর পতিত করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তবে কি তারা দেখে নি, যা তাদের সামনে ও পেছনে রয়েছে- আসমান ও যমীন। আমি ইচ্ছা করলে তাদেরকে ভূমিতে ধ্বসিয়ে দেবো। অথবা তাদের উপর আসমানের টুকরা পতিত করবো। নিশ্চয় সেটার মধ্যে নিদর্শন রয়েছে (আল্লাহ্‌র দিকে) প্রত্যেক প্রত্যাবর্তনকারী বান্দার জন্য।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then, do they not look at what is before them and what is behind them of the heaven and earth? If We should will, We could cause the earth to swallow them or [could] let fall upon them fragments from the sky. Indeed in that is a sign for every servant turning back [to Allāh].

Saheeh International