শব্দে শব্দে কুরআন › সূরা ফাত্বির › আয়াত ১৪

সূরা ফাত্বির, আয়াত ১৪ (৩৫:১৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৩৬

إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا۟ دُعَآءَكُمْ وَلَوْ سَمِعُوا۟ مَا ٱسْتَجَابُوا۟ لَكُمْ ۖ وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ ۚ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমরা তাদেরকে আহবান করলে তারা তোমাদের আহবান শুনবেনা এবং শুনলেও তোমাদের আহবানে সাড়া দিবেনা। তোমরা তাদেরকে যে শরীক করছ তা তারা কিয়ামাত দিবসে অস্বীকার করবে। তাঁর মত কেহই তোমাকে অবহিত করতে পারেনা, তিনি সর্বজ্ঞ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না। শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কেয়ামতের দিন তারা তোমাদের শেরক অস্বীকার করবে। বস্তুতঃ আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তোমরা সেগুলোকে আহ্বান করলে সেগুলো তোমাদের আহ্বান শুনে না এবং যদি শুনছে বলে ধরে নেওয়া হয়, তবে তোমাদের চাহিদা মেটাতে পারে না। এবং ক্বিয়ামত দিবসে সেগুলো তোমাদের শির্ককে অস্বীকার করবে। এবং তোমাকে কিছুই বলবে না ওই বর্ণনাকারীর মতো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

If you invoke them, they do not hear your supplication; and if they heard, they would not respond to you. And on the Day of Resurrection they will deny your association. And none can inform you like [one] Aware [of all matters].

Saheeh International