শব্দে শব্দে কুরআন › সূরা ফাত্বির › আয়াত ২৭

সূরা ফাত্বির, আয়াত ২৭ (৩৫:২৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৩৭

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجْنَا بِهِۦ ثَمَرَٰتٍ مُّخْتَلِفًا أَلْوَٰنُهَا ۚ وَمِنَ ٱلْجِبَالِ جُدَدٌۢ بِيضٌ وَحُمْرٌ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি কি দেখনা যে, আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষন করেন এবং উহা দ্বারা আমি বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি? পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের ফল - শুভ্র, লাল ও নিকষ কালো।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তুমি কি দেখনি আল্লাহ আকাশ থেকে বৃষ্টিবর্ষণ করেন, অতঃপর তদ্দ্বারা আমি বিভিন্ন বর্ণের ফল-মূল উদগত করি। পর্বতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ-সাদা, লাল ও নিকষ কালো কৃষ্ণ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তুমি কি দেখো নি যে, আল্লাহ্‌ আসমান থেকে বারি বর্ষণ করেছেন, অতঃপর আমি তা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উৎপন্ন করেছি এবং পর্বতগুলোর মধ্যে রয়েছে পথসমূহ-সাদা ও লাল, বিভিন্ন রঙ এর এবং কিছু নিকষ কালো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Do you not see that Allāh sends down rain from the sky, and We produce thereby fruits of varying colors? And in the mountains are tracts, white and red of varying shades and [some] extremely black.

Saheeh International