শব্দে শব্দে কুরআন › সূরা ফাত্বির › আয়াত ৪

সূরা ফাত্বির, আয়াত ৪ (৩৫:৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৩৫

وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে তোমার পূর্বেও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করা হয়েছিল। আল্লাহর নিকটই সব কিছু প্রমাণিত হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে আপনার পূর্ববর্তী পয়গম্বরগণকেও তো মিথ্যাবাদী বলা হয়েছিল। আল্লাহর প্রতিই যাবতীয় বিষয় প্রত্যাবর্তিত হয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি এরা আপনাকে অস্বীকার করে, তবে নিশ্চয় আপনার পূর্বে কতো রসূলকেই অস্বীকার করা হয়েছে এবং সমস্ত কাজ আল্লাহ্‌রই দিকে প্রত্যাবর্তন করে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if they deny you, [O Muḥammad] - already were messengers denied before you. And to Allāh are returned [all] matters.

Saheeh International