শব্দে শব্দে কুরআন › সূরা ফাত্বির › আয়াত ৫

সূরা ফাত্বির, আয়াত ৫ (৩৫:৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৩৫

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে মানুষ! আল্লাহর প্রতিশ্রুতি সত্য; সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে তোমাদেরকে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে। এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে মানবকূল! নিশ্চয় আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য; সুতরাং কখনো যেন তোমাদেরকে প্রতারিত না করে পার্থিব জীবন; এবং কিছুতেই যেন তোমাদেরকে আল্লাহ্‌র নির্দেশের উপর প্রতারণা না করে ওই বড় প্রতারক।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

O mankind, indeed the promise of Allāh is truth, so let not the worldly life delude you and be not deceived about Allāh by the Deceiver [i.e., Satan].

Saheeh International