শব্দে শব্দে কুরআন › সূরা ফাত্বির › আয়াত ৪৪
সূরা ফাত্বির, আয়াত ৪৪ (৩৫:৪৪) - শব্দে শব্দে অর্থ
أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوٓا۟ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً ۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيُعْجِزَهُۥ مِن شَىْءٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ كَانَ عَلِيمًا قَدِيرًا
শব্দে শব্দে অর্থ
- أَوَلَمْনি কিHave they not
- يَسِيرُوا۟তারা ভ্রমণ করেtraveled
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِপৃথিবীরthe land
- فَيَنظُرُوا۟তারা তখন দেখে (নাই কি)and seen
- كَيْفَকেমনhow
- كَانَছিলোwas
- عَـٰقِبَةُপরিণাম(the) end
- ٱلَّذِينَতাদের (যারা)(of) those who
- مِنপূর্বে ছিলো(were) before them
- قَبْلِهِمْতাদের(were) before them
- وَكَانُوٓا۟অথচ তারা ছিলোAnd they were
- أَشَدَّঅনেক বেশী কঠোরstronger
- مِنْهُمْএদের চেয়েওthan them
- قُوَّةًۭ ۚশক্তিতে(in) power
- وَمَاএবং ননBut not
- كَانَছিলis
- ٱللَّهُআল্লাহ (এমন যে)Allah
- لِيُعْجِزَهُۥতাঁকে অক্ষম করতে পারেthat can escape (from) Him
- مِنকোনোany
- شَىْءٍۢকিছুইthing
- فِىমধ্যেকারin
- ٱلسَّمَـٰوَٰتِআকাশেরthe heavens
- وَلَاআর নাand not
- فِى(কোন কিছু) মধ্যকারin
- ٱلْأَرْضِ ۚপৃথিবীরthe earth
- إِنَّهُۥতিনি নিশ্চয়ইIndeed, He
- كَانَহলেনis
- عَلِيمًۭاমহাজ্ঞানীAll-Knower
- قَدِيرًۭاসর্বশক্তিমানAll-Powerful
অনুবাদ
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা দেখতে পেত। তারাতো এদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল। আল্লাহ এমন নন যে, আকাশমন্ডলী এবং পৃথিবীর কোন কিছুই তাঁকে অক্ষম করতে পারে; তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। অথচ তারা তাদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল। আকাশ ও পৃথিবীতে কোন কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না। নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তারা কি পৃথিবীতে ভ্রমণ করে নি? তাহলে দেখতো তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে এবং তারা এদের অপেক্ষা শক্তিতে অধিকতর শক্ত ছিলো। এবং আল্লাহ্ এমন নন যে, তার আয়ত্ব থেকে কোন কিছু বের হতে পারে- আসমানসমূহ ও যমীনের মধ্যে। নিশ্চয় তিনি জ্ঞানময়, শক্তিমান।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Have they not traveled through the land and observed how was the end of those before them? And they were greater than them in power. But Allāh is not to be caused failure [i.e., prevented] by anything in the heavens or on the earth. Indeed, He is ever Knowing and Competent.
Saheeh International