শব্দে শব্দে কুরআন › সূরা ইয়া-সীন › আয়াত ১৮
সূরা ইয়া-সীন, আয়াত ১৮ (৩৬:১৮) - শব্দে শব্দে অর্থ
قَالُوٓا۟ إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ ۖ لَئِن لَّمْ تَنتَهُوا۟ لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ
শব্দে শব্দে অর্থ
- قَالُوٓا۟তারা বললোThey said
- إِنَّاনিশ্চযই় আমরাIndeed, we
- تَطَيَّرْنَاআমরা অমঙ্গল মনে করি[we] see an evil omen
- بِكُمْ ۖতোমাদেরকেfrom you
- لَئِنঅবশ্যই যদিIf
- لَّمْনাnot
- تَنتَهُوا۟তোমরা বিরত হওyou desist
- لَنَرْجُمَنَّكُمْতোমাদেরকে আমরা পাথর মেরে হত্যা করবোইsurely, we will stone you
- وَلَيَمَسَّنَّكُمএবং তোমাদেরকে ধরবে অবশ্যইand surely will touch you
- مِّنَّاআমাদের পক্ষ হ'তেfrom us
- عَذَابٌশাস্তিa punishment
- أَلِيمٌۭনিদারুণpainful
অনুবাদ
তারা বললঃ আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও তাহলে তোমাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ হতে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই আপতিত হবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ-অকল্যাণকর দেখছি। যদি তোমরা বিরত না হও, তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি স্পর্শ করবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তারা বললো, ‘আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। নিশ্চয় যদি তোমরা ফিরে না আসো, তা’হলে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবো এবং নিশ্চয় আমাদের হাতে তোমাদের উপর বেদনাদায়ক শাস্তি আপতিত হবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They said, "Indeed, we consider you a bad omen. If you do not desist, we will surely stone you, and there will surely touch you, from us, a painful punishment."
Saheeh International