শব্দে শব্দে কুরআন › সূরা ইয়া-সীন › আয়াত ২৩

সূরা ইয়া-সীন, আয়াত ২৩ (৩৬:২৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৪১

ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدْنِ ٱلرَّحْمَـٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا وَلَا يُنقِذُونِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি কি তাঁর পরিবর্তে অন্য মা‘বূদ গ্রহণ করব? দয়াময় (আল্লাহ) আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবেনা এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমি কি তাঁর পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আমি কি আল্লাহ্‌ ব্যতীত অন্য খোদাও স্থির করবো? যদি রাহমান আমার কোন ক্ষতি চান, তবে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না। এবং না তারা আমাকে বাচাতে পারবে;

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Should I take other than Him [false] deities [while], if the Most Merciful intends for me some adversity, their intercession will not avail me at all, nor can they save me?

Saheeh International