শব্দে শব্দে কুরআন › সূরা ইয়া-সীন › আয়াত ৬৭

সূরা ইয়া-সীন, আয়াত ৬৭ (৩৬:৬৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৪

وَلَوْ نَشَآءُ لَمَسَخْنَـٰهُمْ عَلَىٰ مَكَانَتِهِمْ فَمَا ٱسْتَطَـٰعُوا۟ مُضِيًّا وَلَا يَرْجِعُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং আমি ইচ্ছা করলে এদেরকে স্ব স্ব স্থানে বিকৃত করে দিতে পারতাম, ফলে এরা চলতে পারতো না এবং ফিরেও আসতে পারতো না।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্ব স্থানে আকার বিকৃত করতে পারতাম, ফলে তারা আগেও চলতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আমি ইচ্ছা করলে তাদের ঘরে বসা অবস্থায় তাদের আকৃতিগুলো বিকৃত করে দিতাম তখন তারা না আগে বাড়তে পারতো, না পেছনে ফিরে আসতে পারতো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if We willed, We could have deformed them, [paralyzing them] in their places so they would not be able to proceed, nor could they return.

Saheeh International