শব্দে শব্দে কুরআন › সূরা ইয়া-সীন › আয়াত ৮২
সূরা ইয়া-সীন, আয়াত ৮২ (৩৬:৮২) - শব্দে শব্দে অর্থ
إِنَّمَآ أَمْرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيْـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ
শব্দে শব্দে অর্থ
- إِنَّمَآকেবলOnly
- أَمْرُهُۥٓতাঁর নির্দেশ হয়His Command
- إِذَآযখনwhen
- أَرَادَইচ্ছে করেনHe intends
- شَيْـًٔاকিছু (করতে)a thing
- أَنযেthat
- يَقُولَবলেনHe says
- لَهُۥতাকেto it
- كُن"হও"Be
- فَيَكُونُতখনই হয়ে যায়and it is
অনুবাদ
তাঁর ব্যাপারতো শুধু এই যে, যখন তিনি কোন কিছুর ইচ্ছা করেন তখন বলেন ‘হও’, ফলে তা হয়ে যায়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনি যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে কেবল বলে দেন, ‘হও’ তখনই তা হয়ে যায়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তার কাজ তো এ যে, যখন কোন কিছু করতে চান তখন সেটার উদ্দেশে বলেন, ‘হয়ে যা’। তা তৎক্ষণাৎ হয়ে যায়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
His command is only when He intends a thing that He says to it, "Be," and it is.
Saheeh International