শব্দে শব্দে কুরআন › সূরা সোয়াদ › আয়াত ২৪
সূরা সোয়াদ, আয়াত ২৪ (৩৮:২৪) - শব্দে শব্দে অর্থ
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦ ۖ وَإِنَّ كَثِيرًا مِّنَ ٱلْخُلَطَآءِ لَيَبْغِى بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَقَلِيلٌ مَّا هُمْ ۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّـٰهُ فَٱسْتَغْفَرَ رَبَّهُۥ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ ۩
শব্দে শব্দে অর্থ
- قَالَসে বললোHe said
- لَقَدْনিশ্চয়ইCertainly
- ظَلَمَكَঅবিচার করেছে তোমার উপরhe has wronged you
- بِسُؤَالِ(যোগ করার) দাবীর কারণেby demanding
- نَعْجَتِكَতোমার দুম্বীyour ewe
- إِلَىٰসাথেto
- نِعَاجِهِۦ ۖতার দুম্বীগুলোরhis ewes
- وَإِنَّএবং নিশ্চয়ইAnd indeed
- كَثِيرًۭاঅনেকেইmany
- مِّنَমধ্য হ'তেof
- ٱلْخُلَطَآءِশরিকদেরthe partners
- لَيَبْغِىবাড়াবাড়ি করে অবশ্যইcertainly oppress
- بَعْضُهُمْতাদের একেsome of them
- عَلَىٰউপর[on]
- بَعْضٍঅন্যেরanother
- إِلَّا(তবে) ব্যতিক্রমexcept
- ٱلَّذِينَযারাthose who
- ءَامَنُوا۟ঈমান আনেbelieve
- وَعَمِلُوا۟ও কাজ করেand do
- ٱلصَّـٰلِحَـٰتِসৎকর্মসমূহrighteous deeds
- وَقَلِيلٌۭএবং খুব কম (সংখ্যায়)and few
- مَّاযা(are) they
- هُمْ ۗতারা(are) they
- وَظَنَّএবং তখনই বুঝতে পারলোAnd became certain
- دَاوُۥدُদাউদDawood
- أَنَّمَاযে আসলেthat
- فَتَنَّـٰهُতাকে আমরা পরীক্ষা করেছিWe (had) tried him
- فَٱسْتَغْفَرَসে ক্ষমা চাইলো তখনand he asked forgiveness
- رَبَّهُۥতার রবের কাছে(of) his Lord
- وَخَرَّএবং লুটিয়ে পড়লোand fell down
- رَاكِعًۭاএবং রুকূতে (সিজদায়)bowing
- وَأَنَابَ ۩এবং সে (আল্লাহ) অভিমুখী হলোand turned in repentance
অনুবাদ
দাউদ বললঃ তোমার দুম্বাটিকে তার দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবী করে সে তোমার প্রতি যুল্ম করেছে। শরীকদের অনেকে একে অন্যের উপর অবিচার করে থাকে, করেনা শুধু মু’মিন ও সৎ কর্মশীল ব্যক্তিরা এবং তারা সংখ্যায় স্বল্প। দাউদ বুঝতে পারল যে, আমি তাকে পরীক্ষা করলাম। অতঃপর সে তার রবের নিকট ক্ষমা প্রার্থনা করল এবং নত হয়ে লুটিয়ে পড়ল ও তাঁর অভিমুখী হল। [সাজদাহ]
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
দাউদ বললঃ সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবী করে তোমার প্রতি অবিচার করেছে। শরীকদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকে। তবে তারা করে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী। অবশ্য এমন লোকের সংখ্যা অল্প। দাউদের খেয়াল হল যে, আমি তাকে পরীক্ষা করছি। অতঃপর সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করল, সেজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর দিকে প্রত্যাবর্তন করল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
দাঊদ বললেন, ‘নিশ্চয় সে তোমার প্রতি অন্যায় করছে যে, তোমার মাদী দুম্বাটা ও তার মাদী দুম্বাগুলোর সাথে যুক্ত করতে চাচ্ছে। এবং নিশ্চয় অধিকাংশ শরীক একে অপরের প্রতি যুল্ম করে, কিন্তু করে না যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে; আর তারা খুবই স্বল্প সংখ্যক লোক’। যখন দাঊদ বুঝতে পেরেছে যে, আমি এটা তাকে পরীক্ষা করেছি; তখন আপন রবের নিকট ক্ষমা চেয়েছে এবং সাজদায় লুটিয়ে পড়েছে ও ফিরে এসেছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[David] said, "He has certainly wronged you in demanding your ewe [in addition] to his ewes. And indeed, many associates oppress one another, except for those who believe and do righteous deeds - and few are they." And David became certain that We had tried him, and he asked forgiveness of his Lord and fell down bowing [in prostration] and turned in repentance [to Allāh].
Saheeh International