শব্দে শব্দে কুরআন › সূরা সোয়াদ › আয়াত ২৯

সূরা সোয়াদ, আয়াত ২৯ (৩৮:২৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৫

كِتَـٰبٌ أَنزَلْنَـٰهُ إِلَيْكَ مُبَـٰرَكٌ لِّيَدَّبَّرُوٓا۟ ءَايَـٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এক কল্যাণময় কিতাব ইহা, আমি তোমার উপর অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এটা এক কিতাব, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, বরকতময়; যাতে তারা সেটার আয়াতগুলোর মধ্যে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা উপদেশ মান্য করে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[This is] a blessed Book which We have revealed to you, [O Muḥammad], that they might reflect upon its verses and that those of understanding would be reminded.

Saheeh International