শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ১৫

সূরা আয-যুমার, আয়াত ১৫ (৩৯:১৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৩ · পৃষ্ঠা ৪৬০

فَٱعْبُدُوا۟ مَا شِئْتُم مِّن دُونِهِۦ ۗ قُلْ إِنَّ ٱلْخَـٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদাত কর। বলঃ কিয়ামাত দিবসে ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজেদের পরিবারবর্গের ক্ষতিসাধন করে। জেনে রেখ, এটাই সুস্পষ্ট ক্ষতি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতএব, তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার এবাদত কর। বলুন, কেয়ামতের দিন তারাই বেশী ক্ষতিগ্রস্ত হবে, যারা নিজেদের ও পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। জেনে রাখ, এটাই সুস্পষ্ট ক্ষতি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সুতরাং তোমরা তার ব্যতীত যাঁরই ইচ্ছা পূজা করো! আপনি বলুন, ‘পূর্ণ ক্ষতিগ্রস্ত তারাই, যারা নিজ সত্তার ও নিজ পরিবার পরিজনের ও কিয়ামতের দিন ক্ষতি করে বসেছে। হাঁ,হাঁ, এটাই সুস্পষ্ট ক্ষতি।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So worship what you will besides Him." Say, "Indeed, the losers are the ones who will lose themselves and their families on the Day of Resurrection. Unquestionably, that is the manifest loss."

Saheeh International